'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি বর্তমানে দর্শকদের অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু। স্টার জলসার এই ধারাবাহিক অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে সোহিনী সান্যালকে। এ হেন অভিনেত্রী সম্প্রতি গুরুতর আহত হয়েছেন। 

সোহিনী সান্যাল এদিন সমাজমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে তাঁর একটি চোখে ব্যান্ডেজ বাঁধা। সেই অবস্থাতেই তিনি মুখ হাসি রেখে মিরর সেলফি তুলেছেন। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁর একটি চোখ ছোট হয়ে গিয়েছে। জল ভর্তি চোখে। দেখেই বোঝা যাচ্ছে তাঁর তাকাতে বেজায় কষ্ট হচ্ছে। কিন্তু ঠিক কী হয়েছে তাঁর? এই প্রশ্নের জবাব তিনি তাঁর পোস্টেই জানিয়েছেন। 

সোহিনী সান্যালের পোষ্য এই কাণ্ড ঘটিয়েছে। অভিনেত্রীর আদরের পোষ্যর থাবায় তাঁর চোখের এই অবস্থা। সেই কথা জানিয়ে এদিন এই তিনটি ছবি পোস্ট করে সোহিনী লেখেন 'পুরস্কার, শিল্পী এবং শিল্প। এক থাবাতেই ছবি।' 

সোহিনীর এই অবস্থা দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি', ওরফে স্বস্তিকা দত্ত এদিন সোহিনী সান্যালের এই পোস্টে মন্তব্য করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁর অনুরাগীরা কেউ জানতে চেয়েছেন কী করে ঘটল এমন, কেউ আবার বর্তমানে অভিনেত্রীর কী অবস্থা জানতে চেয়েছেন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সোহিনী সান্যালকে দর্শক বর্তমানে স্টার জলসার পর্দায় 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে দেখতে পাচ্ছেন। এলা মানে, নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে মৈনাকের আসল সত্যি গোরা এবং তার গোটা পরিবারের সামনে ফাঁস করে দিয়েছে এলা। এবার খুনসুটি, অভিমানের মধ্যে দিয়ে কাছাকাছি আসছে তারা দু'জন। এদিকে মৈনাক প্রতিশোধ স্পৃহায় জ্বলছে। সে এলাকে শায়েস্তা করবে বলে প্রতিজ্ঞা করেছে। এমন অবস্থায় শেষ পর্যন্ত কী ঘটায় সেটাই দেখার।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।