'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের গল্পে নতুন চমক আসছে। একদিকে তৃতীয় ব্যক্তির আগমনে যেমন ঝাঁপির জন্য হিংসে, বিশেষ অনুভূতি কাজ করছে দীপের মধ্যে। আর অন্যদিকে বড় বিপদে ঝাঁপির বন্ধু চূর্ণী। বিয়ে হতেই হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে সে, আদৌ বাঁচাতে পারবে নায়িকা?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে চূর্ণী ঝাঁপিকে লুকিয়ে ফোন করছে। জানাচ্ছে তাকে বিক্রি করে দেওয়া হবে। যদিও ইতিমধ্যেই তার বর এবং জা ষড়যন্ত্র করে তাকে খারাপ পাড়ায় দিয়ে গিয়েছে। চূর্ণীকে ফোন করতে দেখে তাকে মারধর করা হয়। বলা হয় তাকে খুন করা হবে।
এদিকে বন্ধুর এই পরিস্থিতির কথা জেনে দিশেহারা হয়ে পড়ে ঝাঁপি। তার ফোনের লোকেশন ট্র্যাক করা শুরু করে। খোঁজ পেয়েও যায়। জানায় সে এখনই সেখানে যাবে। দীপ জানায় সেও যাবে। কিন্তু আদৌ কি সেখানে গিয়ে চূর্ণীর খোঁজ পাবে তারা? কেন? কারণ এদিক টে ইঙ্কাও যে ওদের সঙ্গে জড়িত। ঝাঁপি, দীপ বাড়ি থেকে বেরোতেই খবর দিয়ে দেয়। বন্ধুকে বাঁচাতে গিয়ে ঝাঁপি নিজেই এবার বিপদে জড়িয়ে পড়ে কিনা সেটাই দেখার। সবটা মিলিয়ে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের গল্প যে একদম টানটান একটা পর্যায় রয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)
একদিকে এই প্রোমো দেখে যেমন কিছু দর্শক খুশি হয়েছেন, তেমনই অনেকে আবার 'নিম ফুলের মধু' ধারাবাহিকের গল্পের সঙ্গে মিল পেয়েছেন। ফলে দুই রকমের প্রতিক্রিয়া দেখা গিয়েছে প্রোমোতে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটি সেরা দশের মধ্যে রয়েছে টিআরপি তালিকায়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী। স্টার জলসার পর্দায় প্রতিদিন দেখা যায় এই ধারাবাহিক। রোজ সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ সম্প্রচারিত হয়। তবে এই বিশেষ পর্ব ৩০ মার্চ দেখানো হবে।
'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে সদ্যই দুই নতুন চরিত্রের এন্ট্রি হয়েছে। পল্লবীর চরিত্রে এন্ট্রি নিলেন অঙ্কিতা বিশ্বাস। এর আগে তিনি 'আনন্দী' ধারাবাহিকে নজর কেড়েছিলেন। কাজ করেছেন 'মালাবদল', 'লাভ বিয়ে আজকাল', 'গৌরী এল'র মতো ধারাবাহিকে। আর ঝাঁপির ব্যাঙ্কের সিইও হিসেবে জয়েন করেছে ঋষভ, এই চরিত্রে রয়েছেন সপ্তর্ষি মৌলিক। এর আগে দর্শক তাঁকে 'গৃহপ্রবেশ' ধারাবাহিকে দেখেছেন।