‘রোমিও’ শুধুই ‘বড়দের’ জন্য!
শাহিদ কাপুর অভিনীত আসন্ন ছবি ও রোমিও সেন্সর বোর্ডের তরফে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। তবে ছাড়পত্র মিলেছে কিছু সংশোধনের পরেই। একাধিক সংলাপ পরিবর্তন ও সহিংস দৃশ্যে কাটছাঁটের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।
বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিতে কয়েকটি সংলাপ ও শব্দ নিয়ে আপত্তি তোলে সেন্সর বোর্ড। তার ভিত্তিতেই নির্মাতাদের কিছু পরিবর্তন আনতে হয়। উদাহরণ হিসেবে বলা হয়েছে, একটি সংলাপে ব্যবহৃত “আইটেম” শব্দটি বদলে “কুমারী” করতে বলা হয়। অন্য একটি দৃশ্যে একটি শব্দ মিউট করা হয়েছে, আরেক জায়গায় একটি ‘অশ্লীল’ শব্দ সরাতে হয়েছে।এছাড়া কিছু কাটাকাটি, রক্তারক্তি দৃশ্য বাদেরও নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ছবির রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যগুলিতে কোনও কাটের নির্দেশ দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে।সব সংশোধন করার পর তবেই ছবিটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছে।
‘সীতা’ থেকে ‘সুব্বুলক্ষ্মী’
একেবারে পাকা খবর। ভারতরত্ন ও কিংবদন্তি সঙ্গীতশিল্পী এম. এস. সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে তৈরি হতে চলেছে একটি বায়োপিক। দীর্ঘ প্রতীক্ষিত এই ছবিটি পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি, আর নামভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে নির্ভরযোগ্য সূত্রের দাবি, চরিত্রটির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সাই পল্লবী। কর্ণাটিক সংগীতের কণ্ঠশিক্ষা নিচ্ছেন তিনি, কারণ সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয় করা যে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
&t=313s
