বলিউডের গ্ল্যামার দুনিয়া থেকে দূরে, প্রকৃতির কোলে একদম ঘরোয়া মেজাজে ধরা দিলেন করিনা কাপুর খান। রবিবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ক্যান্ডিড ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “বরফ দিয়ে শুরু আর স্ন্যাকস দিয়ে শেষ— এই হল আমার মার্চ।” 


শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়ের পটভূমিতে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন করিনা। দুই ছেলে তৈমুর আর জেহ ব্যস্ত বরফ নিয়ে খেলায়। কখনও আবার শপিং মলে করিনার নিজস্ব স্টাইলিশ অবতারে। সইফ আলি খানকেও দেখা গেল তাঁর চেনা কুল এবং স্টাইলিশ অবতারে। শুধু সুন্দর দৃশ্যই নয়, কারিনা তাঁর ব্যাগে থাকা ওষুধপত্রের ছবি থেকে শুরু করে ছুটির অবসরে কোন বই পড়লেন— বাদ পড়েনি সেই খুঁটিনাটি তথ্যও। সবটাই শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। এক ভক্ত মন্তব্য করেছেন, “সইফকে সবসময় অপূর্ব লাগে, আর আপনিও দুর্দান্ত!”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)