নিজস্ব সংবাদদাতা: কারাগারের অন্ধকারে উত্তর খুঁজছেন "অপরাধী" যীশু সেনগুপ্ত ! আদালত, প্রশাসনের কাছে তাঁর একটাই প্রশ্ন - "কী দোষ আমার"! এই প্রশ্নের কী উত্তর পাবেন তিনি? জানতে হলে অপেক্ষা করতে হবে আরও ৩ দিন। ৯ ফেব্রুয়ারি, ২০২৪, জি ফাইভে মুক্তি পাচ্ছে যীশুর "ল্যান্টরানি"! ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌতুক অভিনেতা জনি লিভার, জিতেন্দ্র কুমার, মালয়ালম তারকা নিমিশা সজায়ান, এবং ভোজপুরি অভিনেতা সঞ্জয় মহানন্দ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Jisshu U Sengupta (@senguptajisshu)
এই এন্থোলজির ট্রেলার অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে ইতিমধ্যেই। গুরবিন্দর সিং, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ভাস্কর হাজারিকা দ্বারা পরিচালিত, "ল্যান্টরানি" - "ধরনা মানা হ্যায়", "হুড হুড দাবাং", এবং "স্যানিটাইজড সমাচার", -এই তিনটি গল্পের সংকলন। এই ছবিতে কৌতুক নয়, বরং গুরুগম্ভীর অবতারে ধরা দিয়েছেন জনি। "ল্যান্টরানি"র গল্প বুনেছেন লেখক দুর্গেশ সিং। তিনজন জাতীয় পুরষ্কার বিজয়ী পরিচালক সামলেছেন এর চিত্রনাট্য । যা একটি জটিল সংগ্রাম এবং স্থিতিস্থাপকতার গল্প বলবে, একটি অনন্য দৃষ্টিভঙ্গি দেবে দর্শককে। আরও লোভনীয় বিষয় হল ছবিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে।
কিছুদিন আগে দুবাইয়ের ঐতিহ্যবাহী বুর্জ খলিফায় দেখানো হয়েছে যীশুকে। এই প্রথম কোনও বাঙালি অভিনেতা এই সম্মান পেলেন। টলিউডে ধারাববাহিক, টেলিফিল্ম দিয়ে কাজ শুরু করেন যীশু। তাঁর কেরিয়ার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। বলিউড থেকে দক্ষিণী ছবি- সর্বত্রই তাঁর জয়জয়কার।