আশা ভোঁসলের প্রয়াণে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন ব্রেট লি৷ অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি।  কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে ব্রেট লি-র সঙ্গে গেয়েছিলেন ইউ আর দ্য ওয়ান ফর মি (You’re the One for Me) গানটি।
এই গানটি ২০০৬ সালে প্রকাশিত হয় এবং বেশ জনপ্রিয় হয়েছিল, বিশেষ করে ভারত–অস্ট্রেলিয়া ভক্তদের মধ্যে। ব্রেট লি এখানে শুধু ক্রিকেটার নন, একজন গায়ক হিসেবেও নিজের প্রতিভা দেখান, আর আশা ভোঁসলের সঙ্গে তাঁর এই জুটি নিয়েও চর্চা হয়েছিল সেই সময়৷ 

ব্রেট লি শ্রদ্ধার্ঘ্যবার্তায় এই গানের উল্লেখ করে লিখেছেন, "২০০৬ সালে আশা ভোঁসলের সাথে ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ গানটি লেখা ও রেকর্ড করার সৌভাগ্য আমার হয়েছিল। এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।"

May be an image of one or more people

ব্রেট লি আশা ভোঁসলের আন্তরিকতার প্রশংসা করে লেখেন, "শুধু তাঁর অসাধারণ প্রতিভাই নয়, তিনি কতটা দয়ালু ও নম্র ছিলেন, সেটাও আমার মনে সবচেয়ে বেশি গেঁথে আছে।জীবনে এত কিছু অর্জন করার পরেও, তিনি এমন আন্তরিক এবং  উদার, যা সত্যিই বিরল৷" 

আশা ভোঁসলের প্রয়াণে ব্রেট লি আশাজির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ তিনি লিখেছেন, "এই কঠিন সময়ে আমার সমবেদনা তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি রইল।"

আশাজির সান্নিধ্য তাঁর জীবনের বিশেষ প্রাপ্তি সেকথা জানাতে গিয়ে ব্রেট লি লিখেছেন, "এত বিশেষ একজনের সঙ্গে সামান্য একটি মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি৷" 

আশা ভোঁসলের গান, মোহময়ী কণ্ঠ যে প্রজন্ম থেকে প্রজন্মকালে বহমান সে কথাও জানিয়েছেন ব্রেট লি৷ তিনি লেখেন, "এতে কোনো সন্দেহ নেই যে, তাঁর কীর্তি আগামী প্রজন্ম পর্যন্ত বেঁচে থাকবে।"