সংবাদসংস্থা, মুম্বই: আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে পরিচালক জোয়া আখতারের "দ্য আর্চিস" ছবিটি। বলিউডের একঝাঁক নতুন মুখের বলিউড অভিষেক হবে সেই ছবির মাধ্যমে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শাহরুখ খান কন্যা সুহানা খান। ছবি নিয়ে নেপোটিজম জল্পনা উস্কে উঠেছে বহুবার। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে এই ছবি নিয়ে নতুন একটি বিষয়। ছবির কোরিওগ্রাফার গণেশ হেগডে সম্বন্ধে অভিযোগ জানিয়েছেন সুহানা। নালিশ শুনে কি বলেছেন কিং খান?
সুহানা খানকে তাঁর ডেবিউ ছবি "দ্য আর্চিস" এ একটি গানে স্কেটিং করতে দেখা যাবে। টুকরো সেই সব ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মনোযোগ আকর্ষণ করছে। কোরিওগ্রাফার গণেশ হেগডে, ছবিতে "ভা ভা ভুম" এবং "ধিশুম ধিশুম" গানদুটির সৃজনশীল পরিচালনা করেছেন। আর তাঁকে নিয়েই বাবার কাছে অভিযোগ জানিয়েছেন সুহানা। সেই শুনে সোজা শুটিং ফ্লোরে হাজির হন শাহরুখ।
কোরিওগ্রাফার গণেশ হেগডে, যিনি শাহরুখ খানের সঙ্গে "রা. ওয়ান" এবং "হ্যাপি নিউ ইয়ার" -এর মতো ছবিতে কাজ করেছেন। মুম্বই সংবাদ সংস্থার কাছে দেওয়া সাক্ষাৎকারে গণেশ জানিয়েছেন, অভিনেতাদের স্কেটিং রিহার্সালের সময় হঠাৎ হাজির হন শাহরুখ। সেখানে তিনি সুহানাকে বলেন, "" গণেশ কখনও আমার প্রশংসা করেননি। তুঝে কেয়া কমপ্লিমেন্ট করেগা ?"" শাহরুখের এই প্রতিক্রিয়াতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।