সংবাদসংস্থা মুম্বই: মিয়াঁ বিবি রাজি- বদলে গেল ছাদনাতলা! সৌজন্যে প্রধানমন্ত্রীর একটি ফোন।
অভিনেত্রী রকুল প্রীত সিং এবং অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি বলিউডের অন্যতম চর্চিত জুটি। নিজেদের সম্পর্ক নিশ্চিত করার পরে প্রায় ৩ বছর ডেট করেছেন দুজনে। কয়েকদিন আগে, জুটিতে জানিয়েছিলেন আগামী ২১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। বিয়ের ডেস্টিনেশন হবে মিডল-ইস্টের কোনও শহর । তবে শেষ মুহূর্তে নাকি সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে প্রকাশ্যে এসেছে, জুটিতে নাকি কাছেপিঠেই সারবেন বিয়ের অনুষ্ঠান।
এই সবকিছুই হয়েছে নাকি প্রধানমন্ত্রীর অনুরোধে। বিয়ের খবর ও পরিকল্পনা প্রকাশ্যে আসার পরেই নাকি গত বছরের ডিসেম্বরে প্রধামন্ত্রীর তরফ থেকে যোগাযোগ করা হয় জুটির সঙ্গে। সূত্রের খবর, রকুল এবং জ্যাকি প্রাথমিকভাবে তাঁদের বিয়ের পরিকল্পনা করেছিলেন মধ্যপ্রাচ্যে। প্রায় ছয় মাসের ধরে পরিকল্পনার পরে, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর অনুরোধ -"ধনী এবং প্রভাবশালী পরিবারগুলিকে তাঁদের জীবনের সুন্দর মুহূর্তগুলো উদযাপন করার জন্য যেন ভারতকে বেছে নেন। " সেই আহ্বানে সাড়া দিয়েই ডেস্টিনেশন ওয়েডিং পুনর্বিবেচনা করেন জুটিতে।
এরপরে নতুন ডেস্টিনেশন হয়েছে গোয়া। সেখানে দু"দিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে সারবেন জুটি।
এই খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয়েছে কানাঘুঁষো। এমনিতেই বয়কট মালদ্বীপ নিয়ে অনেকদিন ধরেই সরগরম নেটদুনিয়া। বলিউডের অনেকেই তাই ঝুঁকেছেন ভারতীয় সমুদ্র সৈকত উদযাপনে। সেই জ্বরেই হয়তো বদলে গেল সেলিব্রিটি জুটির ছাদনাতলা!