'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের স্লট বদলেছে সদ্যই। আর তারপরই গল্পে আসছে নতুন এবং বড়সড় টুইস্ট। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে আর্য এবং অপর্ণার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আর্যকে ছেড়ে নতুন জীবন শুরু করছে নায়িকা। নিজেই নিজের লড়াই লড়ছে। এদিকে স্ত্রীকে ছেড়ে পাগলের মতো অবস্থা নায়কের। অপর্ণার খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে যায় সে। এবার কি তবে থেকে আর্য এবং অপর্ণার চিরদিনের সম্পর্ক শেষ হল? নাকি এই দূরত্ব কাছাকাছি আনবে তাদের? উত্তর আগামীতে পাওয়া যাবে। 

প্রসঙ্গত আগামী ১৩ এপ্রিল থেকে বদলে যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের স্লট। এতদিন এই ধারাবাহিক সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যেত। ১৩ এপ্রিল থেকে সন্ধ্যার ওই স্লটে আসছে নতুন ধারাবাহিক 'কমলা নিবাস'। সোহিনী সেনগুপ্ত এবং দেবশঙ্কর হালদার অভিনীত এই ধারাবাহিক একেবারে অন্যরকম এক সম্পর্কের কথা বলবে। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোটপর্দায় ফিরতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। থাকবেন দেবাদৃতা বসুর বিপরীতে। 'কমলা নিবাস' ধারাবাহিকের আগমনে স্লট বদলে গেল 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের। এটি ১৩ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকে বিকেল সাড়ে পাঁচটায় দেখা যাবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)