সাদা কালো এই ছবির খুদে বর্তমানে বলিউডের জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক। উপহার দিয়েছেন একাধিক কালজয়ী ছবি। দেখুন তো চিনতে পারছেন? আচ্ছা, তাহলে একটু হিন্ট দেওয়া যাক। এঁর হাত ধরে একাধিক স্টার কিড বিনোদন জগতে পা রেখেছেন। কি এবার চিনতে পারলেন? হ্যাঁ, ছবির ছোট্ট শিশুটি হলেন করণ জোহর। 

১৮ মার্চ করণ জোহরের মায়ের জন্মদিন। আর সেই কারণেই তিনি এদিন মায়ের সঙ্গে তাঁর ছোটবেলার এই ছবিটি পোস্ট করে, শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে করণ জোহরের মা হিরু জোহর হাসিমুখে চেকের দিকে দেখছেন, আর পরিচালক মুখে আঙুল দিয়ে মাথায় বার্থডে টুপি পরে দূরের দিকে তাকিয়ে আছেন। 

এদিন এই ছবিটি পোস্ট করে করণ জোহর লেখেন, 'জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে লেখা সবথেকে কঠিন। শব্দ দিয়ে একজন শিশুর জীবনে তার মায়ের গুরুত্ব বোঝানো যাবে না। নিঃস্বার্থ শব্দটাও নিতান্তই ছোট মা নামক শক্তির কাছে।' 

পরিচালক এদিন আরও লেখেন, 'আমার মা আজ ৮৩ বছরে পা দিলেন। আমি সবসময় উদ্বিগ্ন থাকি, দুশ্চিন্তা করি ওঁর স্বাস্থ্য নিয়ে। ওঁকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। উনি ওঁর জীবনে একদগুজ শরীর খারাপ, অসুস্থতাকে প্রতিহত করেছেন, তারপরেও তিনি নিয়মিত তাঁর চুলে রং করে দেওয়ার জন্য জোর করেঞ্জ লিপস্টিক পরেন, কাফতান পরে বাইরে বেরোন। ওঁর এই স্পিরিট আমার শক্তি। আমি এবং আমার যমজ সন্তানরা অত্যন্ত ভাগ্যবান। শুভ জন্মদিন মা।' 

এদিন করণ জোহরের পোস্টে তাঁর বহু সহকর্মীরা হিরু জোহরকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইঙ্কল খান্না লেখেন, 'আমার কাকিমার স্পিরিট এবং গয়না দুই ভাল লাগে।' হৃতিক রোশন, মাহিপ কাপুর, নম্রতা শিরোদকর, সুধাংশু পাণ্ডে, প্রমুখ শুভেচ্ছা জানিয়েছেন।

বলিউডের বহু বিখ্যাত ছবি পরিচালনা করেছেন করণ জোহর। সমাজমাধ্যমে করণ সক্রিয়৷ সিনেমা বা ফ্যাশনের খবরাখবর ছাড়াও মাঝেমধ্যেই তিনি তাঁর ছেলেমেয়েদের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন। তেমনই এক সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োতে দেখা যাচ্ছে করণ জোহারের ছেলে বাবাকে নতুন ব্যবসার পরিকল্পনা দিচ্ছে। বাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা৷ ভাড়াটে তাঁর ছেলে আর মেয়ে। বাবাকে জানিয়েছেন, করণ প্রতি তিন মাস পর পর দরজায় নক করবেন এবং  ২০০ টাকা ভাড়া দেওয়ার জন্য অনুরোধ জানাবেন। ছেলেমেয়ে মিলে ৪০০ টাকা ভাড়ায় রফা হয়। প্রথমে যদিও তিনমাস পর পর ভাড়া দেবে বলে জানায় কিন্তু পরে প্রতি মাসে বাবাকে ভাড়া দিতে রাজি হয়। কিন্তু এই ভাড়া দেওয়ার বিনিময়ে ছেলে তাঁর কাছে ১০০ টাকার দাবি জানায়। করণ অবাক হয়ে যান এবং বলেন,  আমার বাড়িতে থাকার জন্য তোমরা আমাকে ভাড়া দেবে তাও ২০০ টাকা করে। সেটা থেকেও আবার টাকা তোমাদের দিয়ে দিতে হবে, এটা কী ধরনের ব্যবসা! বাবাকে যদিও 'গুড ডিল' বলে ভাল ব্যবসার কথা বোঝাতে চেয়েছিলেন পরিচালক-পুত্র কিন্তু করণ রাজি হননি শেষমেশ।