রাহুলের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন অরূপ বিশ্বাস৷ পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন অরূপ বিশ্বাস। যা যা সাহায্য লাগে সেই সমস্ত বিষয় অরূপ বিশ্বাস পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন সমাজমাধ্যমকে৷
অরূপ বিশ্বাস রাহুল অরুণোদয় ব্যানার্জির প্রতিবেশী৷ খুব কাছ থেকে চেনেন রাহুলের পরিবারকে৷ মৃত্যুর খবর পেয়ে রাহুলের বাড়িতে উপস্থিত হয়েছিলেন অরূপ বিশ্বাস৷
রাহুলের মৃত্যুতে শোকাহত অরূপ বিশ্বাস বলেন, "ভাবা যাচ্ছে না। এভাবে চলে যাবে ভাবতে পারছি না। এত প্রতিভাবান একজন অভিনেতা। "
প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। জানা গিয়েছে, ২৯ মার্চ রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর! দুর্ঘটনার শিকার হন। এদিন সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর আসে। ওড়িশার তালসারি সংলগ্ন অঞ্চলের সমুদ্রে বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করে ওড়িশার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকের দল। এইমুহূর্তে অভিনেতার দেহ দীঘা স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং চলাকালীন কোনওভাবে সমুদ্রে নেমেছিলেন রাহুল। এবং তলিয়ে যান! তারপর দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ না পাওয়া যাওয়ায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপর তাঁর দেহ পাওয়া গেলে ৬টা ২০নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে এবং অভিনেতার দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।














