সংবাদসংস্থা, মুম্বই: "কফি উইথ করণ সিজন ৮"-এর পরবর্তী অতিথি অর্জুন কাপুর ও আদিত্য রায় কাপুর। ইনস্টাগ্রামে, পরিচালক করণ জোহর আসন্ন পর্বের প্রোমো শেয়ার করেছেন ইতিমধ্যেই। যার ক্যাপশনে তিনি লিখেছেন, "বসুন, ছেলেরা (অর্জুন কাপুর এবং আদিত্য রায় কাপুর) আসছে! ১৪ ডিসেম্বর নতুন পর্ব দেখানো হবে।
নতুন প্রোমোতে আদিত্যকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু মজার প্রশ্ন করেছেন করণ। প্রথমেই অনন্যা পাণ্ডের সঙ্গে তাঁর ডেটিংয়ের গুজব সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। উত্তরে সিদ্ধার্থ জানান, তাঁকে যদি গোপন কথা জিজ্ঞেস করা হয় তাহলে তিনি মিথ্যে বলতে বাধ্য হবেন। "ফিতুর" অভিনেতাকে করণ একটি চিত্রনাট্য দিয়ে বলেন, তিনি যদি শ্রদ্ধা কাপুর এবং অনন্যার সঙ্গে লিফটে আটকে যান তাহলে কী করবেন? আদিত্য উত্তর দেওয়ার আগেই, অর্জুন একটি মন্তব্য করেন, "আশিকি’ তো হবেই। কিন্তু কার সঙ্গে? তা জানি না।"
‘কফি শট’ রাউন্ডে করণ আরও গভীরে গিয়ে অর্জুনের বিষয়ে কথা শুরু করলে আদিত্য বলেন, ‘‘আর সহ্য করা যাচ্ছে না।’’ পরিচালকের কোন প্রশ্নে জেরবার হলেন অভিনেতা? জানতে হলে চোখ রাখতে হবে ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে।