৩১ মার্চ ৩৪ বছরে পা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাঁর জন্মদিনে একটি আদুরে বার্তা পোস্ট করলেন অঙ্কুশ হাজরা। সঙ্গে আভাস দিলেন তাঁদের বিয়েরও।
অঙ্কুশ হাজরা এদিন তাঁর এবং ঐন্দ্রিলা সেনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। কোথাও তাঁদের পুরনো ছবি দেখা যাচ্ছে, যেখানে নায়িকাকে চুমু খাচ্ছেন অঙ্কুশ। কোনও ছবিতে তাঁদের ফটোশুটের মুহূর্ত দেখা যাচ্ছে। রয়েছে তাঁদের নানা খুনসুটির মুহূর্তও।
এই ছবিগুলো পোস্ট করে অঙ্কুশ ঐন্দ্রিলার উদ্দেশ্যে লেখেন, '১৫ বছর এবং স্টিল কাউন্টিং। প্রায় একসঙ্গেই বড় হয়ে উঠলাম আমরা। আমার দেখা সবথেকে সৎ, পিওর মানুষটিকে অনেক অনেক ভালবাসা। শুভ জন্মদিন ঐন্দ্রিলা। জীবনের সব সুখ তোমার হোক!' সঙ্গে তিনি বিয়ের ইঙ্গিত দিয়ে লেখেন, 'আর হ্যাঁ ভবিষ্যৎ এ আমাদের বাচ্চা রা জন্মেই আমাদের দাদু দিদা বলে যাতে না ডাকে তার জন্যে আর বেশি দেরি করা যাবেনা কিন্তু।'
অঙ্কুশের এই পোস্টে ঐন্দ্রিলা উত্তর দিয়েছেন। লেখেন, 'আমি বাক্যহারা। তোমায় অনেক ভালবাসি আমার বেস্ট ফ্রেন্ড, পার্টনার ইন ক্রাইম এবং আমার সবটা।'














