ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক তোচন ঘোষ। তিনি একটি সঙ্গীত আয়োজক সংস্থার মালিক৷ অর্গানাইজার তোচন ঘোষ জানিয়েছেন, "যতবার আমি আমার কোম্পানির লেটারহেডে রবীন্দ্র সদন ভাড়া নিতে গিয়েছি ইন্দ্রনীল সেন ততবার বাধা দিয়েছিলেন৷ প্রথমে বলা হয়েছিল ব্যক্তিগত কাউকে রবীন্দ্র সদন ভাড়া দেওয়া হয় না৷ আমি তাই পরবর্তীকালে আমার মিউজিক কোম্পানির লেটারহেড নিয়ে গিয়েছিলাম৷ তারপরেও আমাকে হল দেওয়া হয়নি৷ তাই আজ গড়িয়াহাট থানায় অভিযোগ জানাচ্ছি৷ রবীন্দ্র সদনে একসময় শিবাজী চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, অরুন্ধন্তী, সৈকত মিত্র, পরিমল ভট্টাচার্য, নুপুরছন্দা ঘোষ, গার্গী ঘোষ, তথাগত সেনগুপ্ত ছাড়া কেউ গাইতে পারত না৷ বাকি সকলকে বাইরের মাঠে গাইতে দিত৷" 

ইন্দ্রনীল সেনকে নিয়ে আজকাল ডট ইন- এ মুখ খুলেছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা ব্যানার্জি। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অনৈতিকভাবে অনুষ্ঠান করতে না দেওয়া এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠছে৷