সংবাদসংস্থা, মুম্বই: "খিলাড়ি" অক্ষয়কুমার সম্প্রতি প্রো-কবাডি লিগের একটি খেলায় যোগদান করেছিলেন। সেখানে তিনি অনুরাগীদের সঙ্গে মেতেছিলেন অফ-স্ক্রিন অ্যাডভেঞ্চারে। ইনস্টাগ্রামে অভিনেতা একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন। যেখানে দিশা পাটানি এবং টাইগার শ্রফের সঙ্গে ভলিবল খেলছেন তিনি। সঙ্গে প্রো-কবাডি লিগ দল বেঙ্গল ওয়ারিয়র্স। বলিউডে অনেক দিন ধরেই গুঞ্জন, বিচ্ছেদ হয়েছে টাইগার-দিশার। এমনকি, দিশাকে বহুবার দেখা গিয়েছে তাঁর ফিটনেস ট্রেনারের সঙ্গে। চর্চা, তাঁর সঙ্গেই নাকি প্রেম। এদিকে খেলার মাঠে দু’জনকে একসঙ্গে দেখে বলিউডে শুরু নতুন জল্পনা। তবে কী বরফ গলছে? বিচ্ছেদ ভুলে কাছে আসছে দিশা-টাইগার।
বেঙ্গল ওয়ারিয়র্স দলের সঙ্গে নীল রঙের জার্সি পরে খেলতে নেমেছিলেন অক্ষয়। দিশার পরনে আরামদায়ক শর্টস এবং টি-শার্ট। টাইগার ছিলেন শার্টলেস। ভিডিও পোস্ট করে ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘প্রো-কবাডি লিগ শুরুর ঠিক আগে, আমরা বেঙ্গল ওয়ারিয়র্স দলের সঙ্গে ভলিবল খেলার সুযোগ পেয়েছিলাম। লিগে আপনাদের উজ্জ্বল উপস্থিতি দেখে আমি আনন্দিত। ওয়ারিওর্সের জন্য গর্বিত।’ পাশাপাশি তিনি লেখেন, ‘মজা দ্বিগুণ, যখন দিশা আর টাইগার খেলায় যোগ দেন।’ কিন্তু খেলায় জিতল কে? এই প্রশ্ন অনুরাগীদের ছুঁড়ে দিয়েছেন ‘খিলাড়ি’। আর সেই নিয়েই শোরগোল। এই প্রশ্নের মাধ্যমে তিনি কী এটাই বলতে চাইছেন যে, টাইগার নতুন করে মন জিতে নিয়েছে দিশার?
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Akshay Kumar (@akshaykumar)