গত বছরের শেষ দিকেই প্রয়াত হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা আসরানি। তাঁর মৃত্যু শোকের ছায়া ফেলেছে গোটা ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে অক্ষয় কুমারের জন্য এই ক্ষতি অপূরণীয়, কারণ তাঁরা একসঙ্গে কাজ করেছেন ১২টি ছবিতে। তাঁদের জুটির শেষদিকের কাজ ‘ভূত বাংলা’ মুক্তির ঠিক আগের মুহূর্তে প্রয়াত অভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন অক্ষয় কুমার।
বলিউডের কমেডি সম্রাট আসরানি আর নেই। তাঁর প্রয়াণে খিলাড়ি কুমার অক্ষয় কুমার নিজের দীর্ঘদিনের সহকর্মী ও মেন্টরকে হারিয়ে শোকাতুর। আগামীকাল মুক্তি পাচ্ছে তাঁদের একসঙ্গে করা শেষদিকের ছবি ‘ভূত বাংলা’। এই বিশেষ মুহূর্তের আগে আসরানি জি-র সঙ্গে একটি অদেখা ছবি শেয়ার করে নিজের মনের কথা জানালেন অক্ষয়।
















