নিজস্ব সংবাদদাতা: পর্দায় অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায় তাঁর রিলস ভাইরাল। মা বাবার সঙ্গে বিভিন্ন সময়ে মজার ভিডিও করতে দেখা যায় অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যকে। তবে হঠাৎ করেই আজ 'প্রথম বর'কে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন আয়েশা। কে তার প্রথম স্বামী? কবেই বা করলেন তিনি বিয়ে? তাহলে কি ফের দ্বিতীয় বিয়ে সারতে চলেছেন আয়েশা?
কিছুদিন আগেই জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিকে দর্শকেরা দেখেছেন তাঁকে। এছাড়াও রয়েছে বড়পর্দায় 'বুমেরাং'। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক কাজ করেছেন আয়েশা। তবে প্রেম নিয়ে কথা বলতে গেলেই আয়েশা জানান, তিনি 'সিঙ্গেল'। প্রেম থেকে নাকি শত হস্ত দূরে।
আগের সম্পর্কের অভিজ্ঞতা থেকেই আপাতত কাজ এবং পরিবার নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। তবে আজ হঠাৎ করেই নিজের 'প্রথম বর'কে সর্বসমক্ষে এনে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন এই অভিনেত্রী!
তবে এই 'প্রথম বর' আর কেউ নন, অভিনেতা সায়ক চক্রবর্তী। সায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করে আয়েশা লিখেছেন, "শুভ জন্মদিন আমার প্রথম বর"। সঙ্গে একটি স্মাইলি। কী ভাবছেন? সায়কের সঙ্গে আবার কবে বিয়ে করলেন আয়েশা? আসলে পুরোটাই পর্দায়। পর্দায় প্রথমবার সায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন আয়েশা, এরপর একাধিকবার বিভিন্ন অভিনেতার স্ত্রীর চরিত্রে অভিনয় করলেও পর্দায় আয়েশার প্রথম বর সায়ক। প্রথম যে কোনও কিছুই বিশেষ হয়ে থেকে যায় সকলের জীবনে। এক্ষেত্রেও ঠিক তাই। সেই কারণেই সায়কের জন্মদিনে মজা করে এভাবেই 'বার্থডে বয়'কে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
















