সংবাদ সংস্থা মুম্বই: ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। বেশ কিছু দিন ধরে এই নিয়ে জল্পনা চলছে বলিউডের অন্দরে। আজকাল প্রায় কোনও পারিবারিক অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায় না ঐশ্বর্যকে। ফলে ফিসফাস পরিণত হয়েছে গুঞ্জনে। অবশ্য এই বিষয়ে সরাসরি মন্তব্য আজ পর্যন্ত শোনা যায়নি বচ্চন পরিবার অথবা ঐশ্বর্য কারও মুখেই। সম্প্রতি, বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক।
এবার শোনা গেল, 'গ্রে ডিভোর্স'-এর পথে হাঁটছেন এই দম্পতি। কেউ কেউ এই বিচ্ছেদকে 'সিলভার স্প্লিটার্স' ও বলেন। তা এই বিষয়টি ঠিক কী? দীর্ঘদিন বিবাহিত সম্পর্কে থাকার পর কোনও দম্পতি যদি বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়, সেই প্রক্রিয়াকে গ্রে ডিভোর্স। এক্ষেত্রে অভিষেক-ঐশ্বর্যর বিয়ের বয়স প্রায় ১৬। তাঁরাও নাকি এই পথেই হাঁটছেন। সাধারণত, মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে এমনটা দেখা যায় না বলেই শোনা যায়।
সম্প্রতি, সমাজমাধ্যমে ডিভোর্স সম্পর্কিত একটি পোস্টে 'লাইক' দিয়েছেন অভিষেক। ফলে, জল্পনা বেড়েছে আরও।
















