টুম্পাদিকে খুবই ভালবাসতেন এবং শ্রদ্ধা করতেন রাহুল৷ রাহুলের এই টুম্পাদি প্রখ্যাত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর ছোট মেয়ে বিদীপ্তা চক্রবর্তী৷ রাহুল অরুনোদয়ের মৃত্যুতে বাকরুদ্ধ সুদীপ্তা৷ শোকাহত অবস্থায় রাহুলের মৃত্যু প্রসঙ্গে বললেন, "ইন্ড্রাস্ট্রির ক্ষতি কি না জানি না হয়তো ক্ষতি, তবে আমার অনেক বড় ক্ষতি"।
সুদীপ্তা চক্রবর্তী জানান, তিনি খবরটা শুনেছেন সন্ধে সাড়ে ছটা নাগাদ৷ দিদি বিদীপ্তা বিমানে ছিলেন৷ মুর্শিদাবাদ থেকে একাই ফিরছেন বিদীপ্তা৷ এই অবস্থায় বিদীপ্তা কীভাবে নিজেকে সামলাচ্ছেন সে নিয়েও চিন্তিত সুন্দীপ্তা৷ বিদীপ্তা ফোন করে সুদীপ্তাকে জানান খবরটি৷ এই মর্মান্তিক খবরে বিদীপ্তার হাত পা কাঁপছিল বলেও জানিয়েছেন সুদীপ্তাকে৷
সুদীপ্তা এবং বিদীপ্তা দু'জনের সঙ্গেই রাহুলের আন্তরিক সম্পর্ক। সহজ কথায় রাহুলের অতিথি হয়েও এসেছিলেন দু'জনেই৷ সেখানেই রাহুল বিদীপ্তা এবং সুদীপ্তার ভূয়সী প্রশংসা করেন৷ সুদীপ্তাকে অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান বলেও উল্লেখ করেন৷
কিছুদিন আগেও অভিনেতা তমাল রায়চৌধুরীর মৃত্যুতে শ্রদ্ধার্ঘ্য স্বরূপ মাল্যদানের সময় সুদীপ্তাকে হাসিমুখে দেখা যায়৷ সেই নিয়ে সমাজমাধ্যমে সুদীপ্তাকে কটাক্ষ করা হলে রাহুল ফেসবুকে প্রতিবাদ জানান। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই আকস্মিক মৃত্যু, মেনে নেওয়া কঠিন বলাই বাহুল্য।
প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। জানা গিয়েছে, ২৯ মার্চ রবিবার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর! দুর্ঘটনার শিকার হন। এদিন সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর আসে। ওড়িশার তালসারি সংলগ্ন অঞ্চলের সমুদ্রে বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করে ওড়িশার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকের দল। এইমুহূর্তে অভিনেতার দেহ দীঘা স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং চলাকালীন কোনওভাবে সমুদ্রে নেমেছিলেন রাহুল। এবং তলিয়ে যান! তারপর দীর্ঘক্ষণ ধরে তাঁর খোঁজ না পাওয়া যাওয়ায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপর তাঁর দেহ পাওয়া গেলে ৬টা ২০নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে এবং অভিনেতার দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।














