আজকাল ওয়েবডেস্ক: এপ্রিলের প্রথম সপ্তাহান্তে তৃণমূলের আরও বড় মাস্টারস্ট্রোক। এবার প্রকাশিত হল তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা। প্রার্থী তালিকার মতোই, দলের তারকা প্রচারকদের তালিকাতেও রয়েছে বড় চমক। দলের সুপ্রিমো, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি টলিউডের তারকা, একাধিক দাপুটে নেতাদের পাশাপাশি, তৃণমূলে সদ্য যোগদান করা নেতাও রয়েছেন।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কারা প্রচারে ঝাঁপিয়ে পড়বেন? তালিকায় রয়েছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কল্যাণ ব্যানার্জি, ড. মানস রঞ্জন ভুঁইয়া, ড. শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, শত্রুঘ্ন সিনহা, জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, দেব, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, শতাব্দী রায়, পার্থ ভৌমিক, সায়নী ঘোষ।
এঁদের পাশাপাশি তৃণমূলের হয়ে প্রচারে ঝড় তুলতে চলেছেন, জুন মালিয়া, ইউসুফ পাঠান, রচনা ব্যানার্জি, অদিতি মুন্সি, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, প্রতীমা মণ্ডল, বাবুল সুপ্রিয়, মমতা ঠাকুর, কোয়েল মল্লিক, প্রকাশ চিক বারাইক, সিদ্দিকুল্লা চৌধুরী, ঋতব্রত ব্যানার্জি, রাজ চক্রবর্তী, মোশারফ হোসেন, অনুব্রত মণ্ডল, প্রতীক উর রহমান, জ্যোৎস্না মান্ডি, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রীকান্ত মোহতা।
বাংলায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
কবে মনোনয়ন জমা ও প্রত্যাহার করা যাবে:
প্রথম দফায় প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৬ এপ্রিলের মধ্যে। প্রথম দফায় মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। প্রথম দফার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৯ এপ্রিল।
দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। এই দফায় মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল। দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিলের মধ্যে।
















