প্রথম দফার ভোট মিটেছে ২৩ এপ্রিল। ২৯ এপ্রিল, বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। ৭জেলার, ১৪২ আসনে শুরু, প্রার্থীদের ভাগ্য পরীক্ষা। শুরু প্রায় তিন কোটি ২১ লক্ষ মানুষের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া।
এই ১৪২ আসনের প্রসঙ্গে উল্লেখ্য, ২১-এর ভোটের দিকে তাকালে দেখা যাবে, এই ১৪২ আসনে, তিন জেলা ছাড়া, বিজেপি কার্যত খাতা খুলতে পারেনি চার জেলায়। ১৪২ আসনের মধ্যে গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১২৩ আসন, বিজেপি ১৮, অন্যান্য ১। বঙ্গ ভোটের এই দফায় হেভিওয়েট কেন্দ্র রয়েছে, রয়েছেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, ব্রাত্য বসু, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, নওশাদ সিদ্দিকি, স্বপন দাশগুপ্ত, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, তাপস রায়ের মতো হেভিওয়েট প্রার্থীরা। শুরু তাঁদের ভাগ্যপরীক্ষা।
২৯ এপ্রিল ২০২৬ ১৭ : ১৩
ফের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। ৭৭ নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারী তিনি আসেন একটি বুথে সেই বুথ থেকে ঘুরে আসার পরেই শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে খবর সূত্রের।
২৯ এপ্রিল ২০২৬ ১৭ : ১৩
সকাল থেকে বুথ ঘুরছেন, আচমকা ভবানীপুরে তৃণমূলের ক্যাম্প অফিসে হাজির হন শুভেন্দু অধিকারী, সূত্রের খবর তেমনটাই।
২৯ এপ্রিল ২০২৬ ১৬ : ১৭
ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুধবার দুপুরে ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশনে ভোট দেন তিনি। পাশাপাশি, দ্বিতীয় দফার ভোটে কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

২৯ এপ্রিল ২০২৬ ১৫ : ৫২
হাওড়া ৭৭.৭৩
হুগলি ৮০.৭৭
উত্তর কলকাতা ৭৮
দক্ষিণ কলকাতা ৭৫.৩৮
নদিয়া ৭৯.৭৯
উত্তর ২৪ পরগনা ৭৭.৩৯
দক্ষিণ ২৪ পরগনা ৭৬.৭৫
পূর্ব বর্ধমান ৮৩.১১২৯ এপ্রিল ২০২৬ ১৪ : ৪৭
ভোটারদের লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, পার পেল না শিশুও
সাতগাছিয়ার ১১৬ নম্বর বুথে সাধারণ ভোটারদের লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, ওই বুথে মহিলাদের ওপর লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী।
?s=48জটলার মধ্যে আহত হয় এক শিশুও। ইতিমধ্যেই, এক্স হ্যান্ডেলে পোস্ট করে নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে আক্রমণ করেন তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ।
২৯ এপ্রিল ২০২৬ ১৪ : ৩৬
এখনও পর্যন্ত কমিশনে জমা পড়ল দু'হাজারেরও বেশি অভিযোগ
দ্বিতীয় দফার ভোটে এখনও পর্যন্ত জমা পড়েছে দু'হাজারেরও বেশি অভিযোগ। এর মধ্যে কমিশনের কন্ট্রোল রুমে জমা পড়েছে ৮৪টি অভিযোগ। ন্যাশনাল গ্রিভান্স সার্ভিস পোর্টালে জমা পড়েছে ১৭৯৬টি অভিযোগ।
২৯ এপ্রিল ২০২৬ ১৪ : ২৪
ব্যাপক ভোটদান গলসিতে
১৪২টি আসনের মধ্যে ভোটের হার সর্বোচ্চ গলসিতে। সেখানে ভোট পড়েছে ৭০.৪৮ শতাংশ। সবচেয়ে কম ভোটদানের হার মহেশতলায়। সেখানে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.০৫ শতাংশ।
২৯ এপ্রিল ২০২৬ ১৩ : ৩৭
প্রথম দফায় দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছিল ৬২.১৮ শতাংশ। দ্বিতীয় দফায় সময়ের বিচারে ভোটদানের হার কম কিছুটা।
২৯ এপ্রিল ২০২৬ ১৩ : ৩৭
দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় দফায় ভোট পড়ল ৬১.১১ শতাংশ।
কোন জেলায় কত ভোট পড়ল-
হাওড়া ৬০.৬৮
হুগলি ৬৪.৫৭
উত্তর কলকাতা ৬০.১৮
দক্ষিণ কলকাতা ৫৭.৭৩
নদিয়া ৬১.৪১
উত্তর ২৪ পরগনা ৫৯.২০
দক্ষিণ ২৪ পরগনা ৫৮.৫৮
পূর্ব বর্ধমান ৬৬.৮০২৯ এপ্রিল ২০২৬ ১৩ : ২৭
ভোট দিলেন সস্ত্রীক সৌরভ গাঙ্গুলি।

২৯ এপ্রিল ২০২৬ ১৩ : ২০
ভোটাধিকার প্রয়োগ মহম্মদ সেলিমের।

২৯ এপ্রিল ২০২৬ ১৩ : ১৭
ভোট দিলেন বাম প্রার্থী দীপ্সিতা ধর।

২৯ এপ্রিল ২০২৬ ১৩ : ১১
ভোট দিলেন শ্রেয়া পাণ্ডে।

২৯ এপ্রিল ২০২৬ ১৩ : ০৮
ভোটের দিন বুথ পরিদর্শনে দমদমের বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস।

২৯ এপ্রিল ২০২৬ ১৩ : ০৪
মানবিকতার নজির। ভোটকেন্দ্রে জওয়ানের কোলে বৃদ্ধ।
২৯ এপ্রিল ২০২৬ ১২ : ৫৭
ভোট দিলেন সস্ত্রীক প্রতীক উর রহমান।

২৯ এপ্রিল ২০২৬ ১২ : ৪২
ভোট দিলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী সামিম আহমেদ।

২৯ এপ্রিল ২০২৬ ১২ : ৩৭
ভোটের দিন উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায়। কেতুগ্রাম বিধানসভার বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে কিছুটা দূরেই উদ্ধার ছ'টি তাজা বোমা।
২৯ এপ্রিল ২০২৬ ১২ : ৩৩
শুভেন্দুকে ফোন শাহের! সূত্রের খবর, ভবানীপুর নিয়ে খোঁজ নিতেই শুভেন্দু অধিকারীকে ফোন করেন অমিত শাহ।
২৯ এপ্রিল ২০২৬ ১২ : ২৩
বাসন্তী বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা ছড়াল ৭৬ নম্বর বুথকে কেন্দ্র করে। অভিযোগ, বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। ঘটনায় তাঁর গাড়ি ভাঙচুর করা হয় এবং নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৯ এপ্রিল ২০২৬ ১২ : ২০
ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি।
২৯ এপ্রিল ২০২৬ ১২ : ১৫
রাজারহাট গোপালপুর দূর্গাবতী কলোনীতে ভোটারদের ভিড়।
২৯ এপ্রিল ২০২৬ ১২ : ০৫
ভোট কেমন হচ্ছে?
নিজের কার্যালয়ের ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টারে ভোটের খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

২৯ এপ্রিল ২০২৬ ১২ : ০১
ভোট দিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
২৯ এপ্রিল ২০২৬ ১১ : ৫৭
মানিকতলায় ভোট দিলেন ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী মঙ্গল সোরেন।

২৯ এপ্রিল ২০২৬ ১১ : ৫১
১৪২ আসনে, প্রথম চার ঘণ্টায় সর্বনিম্ন ভোট পড়ল মহেশতলায়। ভোটদানের হার ৩৩.০৫ শতাংশ।
২৯ এপ্রিল ২০২৬ ১১ : ৪৯
১৪২ আসনে, প্রথম চার ঘণ্টায় সর্বাধিক ভোট পড়ল গলসিতে। ভোটদানের হার ৪৭.৮৬ শতাংশ
২৯ এপ্রিল ২০২৬ ১১ : ৪৮
প্রথম চার ঘণ্টায় কলকাতার ১১ কেন্দ্রে, কোথায় কত ভোট-
বালিগঞ্জ- ৩৫.৮১শতাংশ
ভবানীপুর- ৩৭.২৭ শতাংশ
কলকাতা বন্দর- ৩৬.২১
রাসবিহারী- ৩৮.০৫ শতাংশ
বেলেঘাটা-৩৯.০৪ শতাংশ
চৌরঙ্গি-৩৫.৮৩ শতাংশ
এন্টালি- ৩৬.৭৭শতাংশ।
জোড়াসাঁকো- ৩৮.৫৯ শতাংশ।
কাশীপুর বেলগাছিয়া- ৩৮.৯৬ শতাংশ।
মানিকতলা- ৩৯.৯২ শতাংশ।
শ্যামপুকুর- ৩৯.২৯ শতাংশ।
২৯ এপ্রিল ২০২৬ ১১ : ৪২
বঙ্গ ভোটের দ্বিতীয় দফা, চার ঘণ্টায় ভোট পড়ল প্রায় ৪০ শতাংশ। কোন জেলায় ভোটদানের হার কত, একনজরে-
হাওড়া ৩৯.৪৫
হুগলি ৪৩.১২
উত্তর কলকাতা ৩৮.৩৯
দক্ষিণ কলকাতা ৩৬.৭৮
নদিয়া ৪০.৩৪
উত্তর ২৪ পরগনা ৩৮.৪৩
দক্ষিণ ২৪ পরগনা ৩৭.৯২
পূর্ব বর্ধমান ৪৪.৫০২৯ এপ্রিল ২০২৬ ১১ : ১৮
ভোটারদের প্রভাবিত করার অভিযোগে জয়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্য হাসনা বানু'র স্বামী মতিউর রহমানকে আটক করল বকুলতলা থানার পুলিশ।
২৯ এপ্রিল ২০২৬ ১১ : ১৮
ভোট দিতে না পারলে চরম সিদ্ধান্ত, দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ গাড়ি চালকদের। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার ঘটনায় চাঞ্চল্য।
২৯ এপ্রিল ২০২৬ ১০ : ৪৪
ভোটের দিন সকাল থেকেই ভবানীপুর ঘুরছেন মমতা ব্যানার্জি।
২৯ এপ্রিল ২০২৬ ১০ : ৩৯
ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আটক তৃণমূল নেতা, জয়নগরে ধরপাকড় বকুলতলা থানার, সূত্রের খবর তেমনটাই।
২৯ এপ্রিল ২০২৬ ১০ : ৩৮
ভাঙড়ে ভোটকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল শাইহাটি এলাকায়। বুথ নম্বর ২৫৮ ও ২৫৯-এ ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হাজির নওশাদ সিদ্দিকি।

২৯ এপ্রিল ২০২৬ ১০ : ৩০
ভোট দিলেন শোভনদেব চ্যাটার্জি।

২৯ এপ্রিল ২০২৬ ১০ : ২৭
ভোট দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
২৯ এপ্রিল ২০২৬ ১০ : ২৩
সকলকে ভোট দেওয়ার আহ্বান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের।
?s=48২৯ এপ্রিল ২০২৬ ১০ : ২১
ভাঙড়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণকে ঘিরে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সংবেদনশীল হিসেবে চিহ্নিত এই অঞ্চলে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং NIA-র একটি বিশেষ দল, সূত্রের খবর তেমনটাই।

২৯ এপ্রিল ২০২৬ ১০ : ১৭
ভোট দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ৫৪
প্রথম দফার ভোটে, প্রথম দু'ঘণ্টায় ভোট পড়েছিল ১৮.৭৬ শতাংশ। দ্বিতীয় দফায় ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ।
২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ৫২
কিছুক্ষণ ধরেই চক্রবেড়িয়ার বুথের বাইরে বসেছিলেন মমতা ব্যানার্জি। আচমকা সেখানে হাজির শুভেন্দু অধিকারী।
২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ৪৭
প্রথম দু'ঘণ্টায় কলকাতার ১১ কেন্দ্রে, কোথায় কত ভোট-
বালিগঞ্জ- ১৬.১৭ শতাংশ
ভবানীপুর- ১৭.০৮ শতাংশ
কলকাতা বন্দর-১৬.২০
রাসবিহারী-১৭.৯৮ শতাংশ
বেলেঘাটা-১৭.৪৩ শতাংশ
চৌরঙ্গি-১৬.১২ শতাংশ
এন্টালি- ১৬.৪৮ শতাংশ।
জোড়াসাঁকো- ১৬.৫৪ শতাংশ।
কাশীপুর বেলগাছিয়া- ১৭.৯০ শতাংশ।
মানিকতলা- ১৮.৪১ শতাংশ।
শ্যামপুকুর- ১৭.৭২ শতাংশ।
২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ৩৯
বঙ্গ ভোটের দ্বিতীয় দফায় প্রথম দু'ঘণ্টায় রাজ্যে ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ।
সাত জেলায় কোথায় কত ভোটের হার-
হুগলি- ২০.১৬ শতাংশ
হাওড়া- ১৭.৭৬ শতাংশ
কলকাতা উত্তর- ১৭.২৮ শতাংশ
কলকাতা দক্ষিণ- ১৬.৮১ শতাংশ
নদিয়া- ১৮.৫০ শতাংশ
উত্তর চব্বিশ পরগনা- ১৭.৮১ শতাংশ
পূর্ব বর্ধমান- ২০.৮৬ শতাংশ
দক্ষিণ ২৪ পরগনা- ১৭.২৫ শতাংশ।
২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ১৭
ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য।

২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ১৫
বালি বিধানসভা কেন্দ্রে ডন বসকো লিলুয়া সহনলাল বিদ্যালয় মেশিন খারাপ হওয়ার জন্য ভোটাররা উত্তেজিত হয় কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ।
২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ১৩
ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ০৬
ভোট দিলেন অভিনেত্রী সোহিনী সরকার।

২৯ এপ্রিল ২০২৬ ০৯ : ০৪
চক্রবেড়িয়ায় বুথের বাইরে বসে রয়েছেন মমতা ব্যানার্জি।
২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ৫৪
দ্বিতীয় দফার ভোটে, সকাল থেকে বুথে বুথে চোখে পড়ছে মহিলা ভোটারদের লাইন।

২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ৫১
প্রথমবার। প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করলেন ভোটাররা।

২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ৪৯
দক্ষিণ চব্বিশ পরগনার মেটিয়াবুরুজে ভোটদানের লাইন।

২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ৩৭
ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ভোট দিয়েই গন্তব্য আমতলা, দলীয় কার্যালয়ে বসে ভোট পর্যবেক্ষণ করবেন অভিষেক। সূত্রের খবর তেমনটাই। ভোট দিয়ে বেরিয়েই অভিষেক বলেন, "কেন্দ্রীয় বাহিনী এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। হাই কোর্টের নির্দেশও মানছে না। পুলিশ পর্যবেক্ষকরা মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। এসব করে লাভ নেই। মুখ থুবড়ে পড়বে (বিজেপি)। প্রথম দফায় দফারফা হয়ে গিয়েছে (বিজেপির)।"
২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ৩৩
'মানুষের ভোট দেওয়ার কথা, এভাবে কি ভোটগ্রহণ হতে পারে?' ভোটের সকালে ক্ষোভ প্রকাশ মমতা ব্যানার্জির। তিনি আরও অভিযোগ করেন, তাঁর দলের সমস্ত পতাকা আগেই সরিয়ে ফেলা হয়েছে, অভিযোগ 'বহিরাগত'দের বিরুদ্ধে। ভোটের দিন বুথে বুথে ঘুরছেন মমতা।
২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ২৬
সাতটা বেজে যাওয়ার পরও ভোটগ্রহণ শুরু হয়নি শ্যামপুকুর কেন্দ্রের ১৪০ নম্বর বুথে, অভিযোগ তেমনটাই। ইভিএম-এ সমস্যা হওয়ায় এই বিপত্তি বলে তথ্য সূত্রের। প্রায় মিনিট চল্লিশ পরে সমস্যা মিটিয়ে এই কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ।
২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ২৫
সকাল থেকে বুথ পরিদর্শনে যাদবপুরের বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ২২
ভোট দিলেন কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংহ।

২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ১৮
দমদম বিধানসভা কেন্দ্রের দমদম জিএসএফপি স্কুলে সকাল সাতটা নাগাদ ভোটদান শুরু হলেও, দুটি বুথের ইভিএম খারাপ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে একটি ইভিএম ঠিক হলেও, ওপর একটি এখনও ঠিক হয়নি বলেই অভিযোগ।

২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ১৬
ভোটের সকালে কলকাতা মেট্রো।

২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ১৪
করিমপুর গার্লস হাইস্কুলের ১২০ নম্বর বুথে ভোট দিলেন মহুয়া মৈত্র। টোটোয় চেপে গেলেন ভোট দিতে।

২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ১২
খাস কলকাতায় দ্বিতীয় দফার শুরু থেকেই ভিড় ভোটারদের।

২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ০৬
একাধিক জায়গায় ইভিএম বিভ্রাটের অভিযোগ উঠে আসছে। তালিকায় নবদ্বীপের ৬৯ নম্বর বুথ, গুসকরার ১৯১ নম্বর বুথ।
২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ০৫
ভবানীপুরে কার্তিক ব্যানার্জিকে জমায়েত নিয়ে বার্তা পুলিশের।
২৯ এপ্রিল ২০২৬ ০৮ : ০৪
ভোটের সকালের শিয়ালদহ স্টেশন। তুলনায় ভিড় কম।

২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ৫৮
বঙ্গ ভোটের দ্বিতীয় দফার শুরুতেই সোশ্যাল মিডিয়ায় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। লিখলেন, 'আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা। আজ যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, এটি অত্যন্ত জরুরী যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন।'
২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ৫৫
সোনারপুর দক্ষিণে কামরাবাদ বয়েজ হাইস্কুলে ভোটের লাইন সকাল থেকে।

২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ৫৪
ভোটের লাইন পূর্ব বরিশা হাইস্কুলে।

২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ৪৩
ভোট দিলেন অর্জুন সিং। সাতসকালে ভোটাধিকার প্রয়োগ বিজেপি নেতার।
২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ৩১
সকাল সাতটা থেকেই নিজের বিধানসভার ১০৯ নম্বর ওয়ার্ডের নিজের বুথে ঘুরে দেখছেন বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ২৯
ভোটের দিনেও নজর ফলতাতেই! সকাল থেকেই নজর অজয়পাল শর্মার গতিবিধিতে।
২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ২৮
ভোটের শুরুতেই সাময়িক উত্তেজনা ছড়াল খাস কলকাতার রাসবিহারী কেন্দ্রে। উত্তেজনা এজেন্ট বসা নিয়ে বচসাকে কেন্দ্র করে।
২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ১১
কাশিপুর বেলগাছিয়া বিধানসভার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। রামকৃষ্ণ সংঘ বিদ্যামন্দির সিঁথি হাই স্কুলের সকালবেলাতেই ভোট দেওয়ার জন্য লম্বা লাইন।

২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ১০
দ্বিতীয় দফার ভোটে, সাতসকালে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার চাপড়ায়।
২৯ এপ্রিল ২০২৬ ০৭ : ১০
সকাল থেকে জেলায় জেলায় লম্বা লাইন ভোটারদের। ভোট শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগে থেকেই, লাইন চোখে পড়ার মতো।
















