আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণ চলছে রাজ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ৬২.১৮ শতাংশ ভোট পড়েছে। জেলাভিত্তিক ভোটদানের হারে এগিয়ে পশ্চিম মেদিনীপুর। সেখানে ভোট পড়েছে ৬৫.৭৭ শতাংশ। বিধানসভা-ভিত্তিক ভোটদানের হারে এগিয়ে আছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা। বৃহস্পতিবার সেখানে দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৭০.০৭ শতাংশ।
কমিশনের তথ্য অনুযায়ী, এদিন দুপুর ১টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৫.৪৬ শতাংশ। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর বলেছেন, "সব ঠিক আছে"। দুপুরে বহরমপুরে ভোট পড়েছে ৬১.৬৯ শতাংশ। সামশেরগঞ্জ ছাড়াও যে যে বিধানসভায় ভোটের হার বেশি সেগুলি হল - রঘুনাথগঞ্জে ৭০.২৯ শতাংশ, চন্দ্রকোণায় ৬৯.৪১ শতাংশ, সুতিতে ৬৮. ৮৬ শতাংশ, গড়বেতায় ৬৭.৯৭ শতাংশ, লালগোলায় ৬৭. ২৮ শতাংশ, পিংলায় ৬৬.৯৩ শতাংশ, দুবরাজপুরে ৬৬.৮৮ শতাংশ, বিনপুরে ৬৬.৮৭ শতাংশ, ফরাক্কায় ৬৬.৭০ শতাংশ৷
দুপুর ১টা পর্যন্ত ভোটের হার:
আলিপুরদুয়ার ৬০.০৩ শতাংশ, বাঁকুড়া ৬৪.৫৮ শতাংশ, বীরভূম ৬৩.৯৩ শতাংশ, কোচবিহার ৬০.৭৫ শতাংশ, দক্ষিণ দিনাজপুর ৬৩.০৫ শতাংশ, উত্তর দিনাজপুর ৬০ শতাংশ, কালিম্পং ৫৯.৫২ শতাংশ, মালদহ ৫৮.৪৫ শতাংশ, মুর্শিদাবাদ ৬২.৭১ শতাংশ, পূর্ব মেদিনীপুর ৬২.৯০ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৬৫.৭৭ শতাংশ, পুরুলিয়া ৫৯.৮৩ শতাংশ, পশ্চিম বর্ধমান ৬০.৩৭ শতাংশ, দার্জিলিং ৫৯.৮১ শতাংশ, জলপাইগুড়ি ৬০.৮৪ শতাংশ, ঝাড়গ্রাম ৬৫.৩১ শতাংশ।
১৬ জেলার, ১৫২ বিধানসভায় ভোট বৃহস্পতিবার। মোট বিধানসভার অর্ধেকের বেশি কেন্দ্রে ভোটগ্রহণ এদিন। প্রথম পর্যায়ের ভোটেই ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, মৌসম বেনজির নূর, দিলীপ ঘোষ-সহ একগুচ্ছ হেভিওয়েট নেতার। ভাগ্য নির্ধারণ শুরু প্রায় দেড় হাজার প্রার্থীর।
















