আজকাল ওয়েবডেস্ক: গেরুয়া শিবিরের প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে আগেই। দ্বিতীয় প্রার্থী তালিকা বৃহস্পতিবারেই প্রকাশিত হবে, সম্ভাবনা তেমনটাই। তার আগেই রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। জল্পনা, রাজ্যের বাইরে দেশ বিদেশকে স্তম্ভিত করে দেওয়া আরজি কর কাণ্ডের আবেগকেই নাকি এবার কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। এবার নাকি বিজেপির তুরুপের তাস অভয়ার মা। জল্পনা পানিহাটি আসন থেকে গেরুয়া শিবিরের প্রার্থী করতে চলেছে বিজেপি।
যদিও এই বিষয়ে এখনও গেরুয়া শিবির থেকে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই, সোমবার একে একে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ্যে আনছে। বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পরেই, সামনে এসেছে বিজেপির প্রার্থী তালিকা। প্রথম দফার ১৪৪ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।
তালিকায় চমক একের পর এক। গত কয়েকদিন ধরে জল্পনা ছিল, নন্দীগ্রামের পাশাপাশি এবারে আরও একটি আসন থেকে লড়বেন শুভেন্দু অধিকারী। ২০২১-এর নির্বাচনে মুখোমুখি লড়েছিলেন শুভেন্দু-মমতা। এবারেও মুখোমুখি তাঁরা। কেবল জায়গা বদলে গেল নন্দীগ্রামের বদলে, ভবানীপুরে।
বিজেপির প্রথম তালিকা অনুযায়ী কে, কোন জায়গায় প্রার্থী-
কোচবিহার উত্তর- সুকুমার রায়
শীতলকুচি- সাবিত্রী বর্মন
দিনহাটা- - অজয় রায়
তুফানগঞ্জ- মালতী রাভা রায়
কুমারগ্রাম- মনোজ কুমার ওরাওঁ
কালচিনি- বিশাল লামা
আলিপুরদুয়ার- পরিতোষ দাস
ফালাকাটা- দীপক বর্মন
ডাবগ্রাম-ফুলবাড়ি- শিখা চট্টোপাধ্যায়
নাগরাকাটা- পুনা ভেংরা
মাটিগাড়া-নকশালবাড়ি- আনন্দময় বর্মন
শিলিগুড়ি- শঙ্কর ঘোষ
ফাঁসিদেওয়া- দুর্গা মুর্মু
গোয়ালপোখর- সরজিৎ বিশ্বাস
চাকুলিয়া- মনোজ জৈন
করণদিঘি- বিরাজ বিশ্বাস
কালিয়াগঞ্জ- উৎপল মহারাজ
রায়গঞ্জ- কৌশিক চৌধুরী
কুশমন্ডি- তাপস চন্দ্র রায়
কুমারগঞ্জ- শুভেন্দু সরকার
বালুরঘাট- বিদ্যুৎ রায়
তপন- বুধরাই টুডু
গঙ্গারামপুর- সত্যেন্দ্রনাথ রায়
হরিরামপুর- দেবব্রত মজুমদার
হাবিবপুর- জোয়েল মুর্মু
গাজোল- তন্ময় দেব বর্মন
চাঁচল- রতন দাস
মালতীপুর- আশীষ দাস
রতুয়া- অভিষেক সিংহানিয়া
মানিকচক- গৌর চন্দ্র মন্ডল
মালদা- গোপাল চন্দ্র সাহা
মোথাবাড়ি -নিবারণ ঘোষ
সুজাপুর - অভিরাজ চৌধুরী
সুতি- মহাবীর ঘোষ
রঘুনাথগঞ্জ- সুরজিৎ পোদ্দার
লালগোলা- অমর কুমার দাস
ভগবানগোলা- ভাস্কর সরকার
মুর্শিদাবাদ- গৌরী শঙ্কর ঘোষ
রেজিনগর- বাপন ঘোষ
বেলডাঙ্গা- ভরত কুমার ঝাওয়ার
বহরমপুর- সুব্রত মৈত্র
হরিহরপাড়া- তন্ময় বিশ্বাস
নওদা- রানা মন্ডল
ডোমকল- নন্দ দুলাল পাল
জলঙ্গি- নব কুমার সরকার
করিমপুর- অমরেন্দ্রনাথ ঘোষ
পলাশিপাড়া- অনিমা দত্ত
কালীগঞ্জ- বাপন ঘোষ
রানাঘাট উত্তর পশ্চিম- পার্থসারথি চট্টোপাধ্যায়
রানাঘাট উত্তর পূর্ব- অসীম বিশ্বাস চাকদহ বঙ্কিম চন্দ্র ঘোষ
হরিণঘাটা অসীম কুমার সরকার
বাদুড়িয়া সুকৃতি সরকার
আমডাঙা অরিন্দম দে
নৈহাটি সৌমিত্র চট্টোপাধ্যায়
ভাটপাড়া পবন কুমার সিং
বরানগর সজল ঘোষ
দেগঙ্গা তরুণ কান্তি ঘোষ
বসিরহাট উত্তর নারায়ণ চন্দ্র মন্ডল
বাসন্তী বিকাশ সরদার
কুলতলি মাধবী মহলদার
পাথরপ্রতিমা অসিত কুমার হালদার
কাকদ্বীপ দীপঙ্কর জানা
রায়দিঘি পলাশ রানা
ক্যানিং পূর্ব অসীম সাঁপুই
ডায়মন্ড হারবার দীপক কুমার হালদার
বিষ্ণুপুর অগ্নিশ্বর নস্কর
বজবজ ডঃ তরুণ কুমার আদক
মেটিয়াবুরুজ বীর বাহাদুর সিং
ভবানীপুর শুভেন্দু অধিকারী
রাসবিহারী স্বপন দাশগুপ্ত
হাওড়া উত্তর উমেশ রায়
শিবপুর রুদ্রনীল ঘোষ
উলুবেড়িয়া দক্ষিণ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ
আমতা অমিত সামন্ত
ডোমজুড় গোবিন্দ হাজরা
সপ্তগ্রাম স্বরাজ ঘোষ
তারকেশ্বর সন্তু পান
পুরশুড়া বিমান ঘোষ
আরামবাগ হেমন্ত বাগ
গোঘাট প্রশান্ত দিঘর
খানাকুল সুশান্ত ঘোষ
পাশকুঁড়া পূর্ব সুব্রত মাইতি
পাশকুঁড়া পশ্চিম সিন্টু সেনাপতি
ময়না অশোক দিন্দা
মহিষাদল সুভাষ পাঞ্জা
হলদিয়া প্রদীপ কুমার বিজলী
নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী
পটাশপুর তপন মাইতি
কাঁথি উত্তর সুমিতা সিনহা
কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাস
রামনগর চন্দ্র শেখর মন্ডল
দাঁতন অজিত কুমার জানা
নয়াগ্রাম অমিয় কিস্কু
গোপীবল্লভপুর রাজেশ মাহাতো
ঝাড়গ্রাম লক্ষ্মীকান্ত সাহু
কেশিয়াড়ি ভদ্র হেমব্রম
খড়গপুর সদর দিলীপ ঘোষ
নারায়ণগড় রামপ্রসাদ গিরি
সবং অমল পান্ডা
খড়গপুর তপন ভূঁইয়া
ডেবরা শুভাশীষ ওম
দাসপুর তপন দত্ত
ঘাটাল শীতল কপাট
চন্দ্রকোনা সুকান্ত দলুই
শালবনী বিমান মাহাতো
কেশপুর শুভেন্দু সামন্ত
বিনপুর ডঃ প্রণত টুডু
বান্দোয়ান লবসেন বাস্কে
বলরামপুর জলধর মাহাতো
মানবাজার ময়না মুর্মু
কাশীপুর কমলকান্ত হাঁসদা
পাড়া নদিয়ার চাঁদ বাউরি
রঘুনাথপুর মামণি বাউরি
শালতোড়া চন্দনা বাউরি
ছাতনা সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ ক্ষুদিরাম টুডু
রায়পুর ক্ষেত্র মোহন হাঁসদা
তালডাংরা সৌভিক পাত্র
বড়জোড়া বিলেশ্বর সিংহ
ওন্দা অমরনাথ শাখা
কোতুলপুর লক্ষ্মীকান্ত মজুমদার
ইন্দাস নির্মল কুমার ধারা
সোনামুখী দিবাকর ঘরামি
রায়না সুভাষ পাত্র
জামালপুর অরুণ হালদার
মন্তেশ্বর সৈকত পাঞ্জা
বর্ধমান উত্তর সঞ্জয় দাস
ভাতাড় সৌমেন করফা
কেতুগ্রাম অনাদি ঘোষ (মথুরা)
আউশগ্রাম কলিতা মাজি
পাণ্ডবেশ্বর জিতেন্দ্র কুমার তিওয়ারি
দুর্গাপুর পূর্ব চন্দ্র শেখর ব্যানার্জি
দুর্গাপুর পশ্চিম লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই
জামুরিয়া ডঃ বিজন মুখার্জি
আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পল
আসানসোল উত্তর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
কুলটি- অজয় কুমার পোদ্দার
দুবরাজপুর- অনুপ কুমার সাহা
সিউড়ি- জগন্নাথ চট্টোপাধ্যায়
বোলপুর- দিলীপ কুমার ঘোষ
নানুর- খোকন দাস
ময়ূরেশ্বর- দুধ কুমার মন্ডল
হাঁসন- নিখিল ব্যানার্জি
