নিশীথ প্রামাণিক, চব্বিশের লোকসভা ভোটে কোচবিহার থেকে পরাজিত হয়েছেন। দু'বছর পর ফের ভোটের ময়দানে নিশীথ। মাথাভাঙা থেকে ছাব্বিশের বিধানসভা ভোটে পদ্ম প্রতীকের প্রার্থী নিশীথ প্রমাণিক। আগামী ২৩ এপ্রিল এই কেন্দ্রে ভোট রয়েছে। ফলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন নিশীথ প্রমাণিক। কমিশন সেই হলফনামা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে।
2
7
কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হলফনামা অনুসারে, নিশীথ প্রামাণিক মাধ্যমিক পাশ।
3
7
নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি এফআইআর রয়েছে। তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা চলছে বিভিন্ন আদালতে। কোনও ফৌজদারী মামলায় দোষী সাব্যস্ত হননি কোচবিহারের প্রাক্তন সাংসদ।
4
7
হলফনামায় উল্লেখ, নিশীথ প্রামাণিকের হাতে বর্তমানে নগদ রয়েছে ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা। তিনটি ব্যাঙ্কে রয়েছে মোট ১ লাখ ৬৪ হাজার ৬৪৯ টাকা। এছাড়াও রয়েছে পাঁচ লাখ টাকার রিলায়েন্স লাইফ জীবন বিমা। তাঁর স্ত্রী গৌরী বর্মনের কাছে নগদ রয়েছে ২৫ হাজার ৬৫০ টাকা। গৌরী দেবীর নামে ব্যাঙ্কে রয়েছে ১৬ হাজার ৫০০ টাকা।
5
7
নিশীথ প্রামাণিকের কাছে ৬১.০৬ গ্রাম সোনা রয়েছে, যার মূল্য ১২ লক্ষ ২৫ হাজার ৫৯৯ টাকা। তাঁর স্ত্রী গৌরী বর্মনের কাছে ২৩ লক্ষ ২০ হাজার ২৫০ টাকা মূল্যের ১১৮.৫৪ গ্রাম সোনা রয়েছে।
6
7
হলফনামায় নিশীথ প্রমাণিক জানিয়েছেন যে, তাঁর কোনও কৃষিজমি নেই। রয়েছে, ২০ লক্ষ ৪১ হাজার ৮৭৫ টাকা মূল্যের (১৮০০ বর্গফুট) একটি জমি। কলকাতায় রয়েছে ৫৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট। বর্তমানে যার বাজারমূল্য ২২ লাখ টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে, ৭০,৪৫৬ টাকা মূল্যের জমি (১৮০০ বর্গফুট)।
7
7
নিশীথ প্রামাণিকের স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৩ লাখ টাকা। অস্থাবর সম্পত্তি ১২ লাখ ২৫ হাজার ৫৯৯ টাকা। গৌরী বর্মনের স্থাবর সম্পত্তির পরিমাণ আড়াই লাখ টাকা। অস্থাবর সম্পত্তি ৭০ হাজার ৪৫৬ টাকা।