সূত্রের খবর, ভবানীপুরে মমতা ব্যানার্জি মনোনয়নে সঙ্গী করছেন, আম জনতাকে। তবে অবশ্যই তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা।
5
7
তবে দলীয় সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার দিনে মমতা ব্যানার্জি তুলে ধরতে চাইছেন সম্প্রীতির ছবি।
6
7
মমতার মনোনয়নে হাজির থাকবেন এলাকার ভিন্ন ধর্ম, সম্প্রদায়ের মানুষ। সকলকে একসঙ্গে নিয়ে হেঁটে, সম্প্রীতি, ঐক্যবদ্ধতার ছবি তুলে ধরবেন মনোনয়ন জমা দেওয়ার দিনেই।
7
7
এর আগে, মমতা ব্যানার্জির কর্মিসভায়, অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন, কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকেই, স্থানীয় নেতৃত্ব বলছে, জয়ের ব্যবধান বাড়ানোই মূল লক্ষ্য।