২৩ এপ্রিল মিটেছে বাংলার প্রথম দফার নির্বাচন। আগামিকাল ২৯ এপ্রিল, বাংলার দ্বিতীয় দফার ভোট।
2
6
ভোটের আগে, নিয়ম মেনে সোমবারেই বন্ধ হয়েছে প্রার্থীদের প্রচার পর্ব। মঙ্গলে তৎপরতা তুঙ্গে। উত্তর কলকাতার প্রধান কেন্দ্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে চূড়ান্ত ব্যস্ততা, প্রশাসনিক তৎপরতা।
3
6
এই স্টেডিয়ামটি এবার উত্তর কলকাতা জেলার জন্য প্রধান ডি.সি.আর.সি বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার হিসেবে কাজ করছে।
4
6
নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এবার মোট ৭টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। এটি মহকুমা সদর দপ্তর বা SDHQ পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেন্যু। মঙ্গলবার সকাল থেকেই এখানে কয়েক হাজার ভোটকর্মীর ভিড়।
5
6
ডিসিআরসি কাউন্টারগুলি থেকে ইভিএম, ভিভিপ্যাট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন পোলিং অফিসাররা।
6
6
দ্বিতীয় দফার নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে এই চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে পুরো স্টেডিয়াম এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেক ভোটকর্মীর পরিচয়পত্র পরীক্ষা করে এবং কিউ-আর কোড স্ক্যান করে তবেই সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।