আজকাল ওয়েবডেস্ক: আইপিএল অভিযান শেষ বিরাট কোহলির! জাতীয় দলের জার্সিতে আবার কবে দেখা যাবে তাঁকে? 

১২ মে টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে উঠেই অবসর নিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাট থেকে। 

কেবল ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে বিরাট কোহলিকে। আবার কবে নামবেন কোহলি? 

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে দেশগুলো টি-টোয়েন্টি ম্যাচই বেশি করে খেলবে। ওয়ানডে ফরম্যাট চলে যাবে পিছনের সিটে। 

আগস্ট মাসে কোহলি আন্তর্জাতিক ম্যাচ খেলতে আবার মাঠে ফিরবেন। সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় দল। বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। যদিও টি-টোয়েন্টিতে খেলবেন না কোহলি। 

১৭ আগস্ট থেকে শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচের বল গড়াবে। একই ভেন্যুতে বসবে দ্বিতীয় ওয়ানডে। ২৩ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ভারত ও বাংলাদেশের। 

বাংলাদেশ সিরিজের পরে কোহলি আবার ফিরবেন অক্টোবরে। অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেই সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। 

তার পরে আবার নভেম্বরে খেলতে দেখা যাবে কোহলিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। 

 এক নজরে ভারতের ওয়ানডে সূচি- 

বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭, ২০ ও ২৩ আগস্ট হবে এই তিনটি ম্যাচ। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৯, ২৩ ও ২৫ অক্টোবর হবে এই তিনটি ম্যাচ। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩০ নভেম্বর, ৩ ও ৬ ডিসেম্বর হবে ম্যাচগুলো।