আজকাল ওয়েবডেস্ক: প্রথম মহিলা কুস্তিগির হিসেবে রেকর্ড সৃষ্টি করার পরের দিন সকালেই বজ্রাঘাত। প্যারিস থেকে এল হৃদয়বিদারক খবর। সোনার পদকের ম্যাচে নামতে পারবেন না ভিনেশ ফোগাত। ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক থেকে বাতিল করা হল ভারতীয় কুস্তিগিরকে। অর্থাৎ ভারতের চতুর্থ পদক হাতছাড়া। প্রতিযোগিতার দ্বিতীয় দিন সকালে ওজন মাপতে গিয়েই বিপত্তি। তাঁর ওজন ৫০ কেজির বেশি আসে। ভাগ্যের কাছে হেরে গেলেন ভিনেশ। কুস্তির নিয়ম অনুযায়ী ম্যাচের দিন সকালে কুস্তিগিরদের ওজন মাপা হয়। বুধবার সকালে ভিনেশের ওজন বেশি আসায় ৫০ কেজি বাউটের যোগ্যতাঅর্জন করতে পারেননি। ১০০ গ্রাম ওজন বেশি ধরা পড়ে তাঁর। যার ফলে অলিম্পিক থেকে বাতিল করা হল ভিনেশকে।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, রুপোর পদকের জন্যও তাঁর নাম বিবেচিত হবে না। ৫০ কেজি ফ্রিস্টাইলে শুধুমাত্র সোনা এবং ব্রোঞ্জের জন্য লড়াই হবে। মঙ্গলবার বাউটে নামার আগে তাঁর ওজন ঠিক ছিল। কিন্তু অলিম্পিকের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতার দু'দিনই ওজন ধরে রাখতে হয় কুস্তিগিরদের। মঙ্গলবার রাতে ওজন ২ কেজি বেশি ছিল ভিনেশের। সারা রাত ঘুমননি তিনি। ওজন কমানোর আপ্রাণ চেষ্টা করেন। জগিং, স্কিপিং, সাইক্লিং করেন। তবে সেটা যথেষ্ট ছিল না। বুধবার সকালে ১০০ গ্রাম বেশি ওজন ছিল তাঁর। ভিনেশ এবং তাঁর দল ১০০ গ্রাম কমানোর জন্য কিছুটা সময় চান। কিন্তু তাঁদের আকুতি-মিনতি সত্ত্বেও কোনও লাভ হয়নি। অলিম্পিক কোয়ালিফায়ারেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন ভিনেশ। সেবার কোনওক্রমে বেঁচে যান। কিন্তু এবার ভাগ্যের হাতে মার খেলেন ভারতীয় কুস্তিগির। বুধবার দুপুরের এই অপ্রত্যাশিত খবরে ভিনেশের পাশাপাশি হৃদয় ভাঙল দেশবাসীর।