আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপে সুপার এইটের আট দল চূড়ান্ত হয়ে গেল। সাত দল আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। একটা দল বাকি ছিল। বুধবার নামিবিয়াকে ১০২ রানে উড়িয়ে পাকিস্তান চলে গেল সুপার এইটে।
সুপার এইটে একদিকে থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। অন্য গ্রুপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
সুপার এইটে কবে কে কার বিরুদ্ধে খেলবে তা জেনে নিন। সুপার এইট পর্ব শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে। দুই গ্রুপের সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল চলে যাবে সেমিফাইনালে।
একনজরে বিশ্বকাপের সুপার এইট পর্বের সূচি:
২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, কলম্বো, সন্ধে ৭টা
২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, ক্যান্ডি, দুপুর ৩টে
২২ ফেব্রুয়ারি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, আমেদাবাদ, সন্ধে ৭টা
২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ে, মুম্বই, সন্ধে ৭টা
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান, ক্যান্ডি, সন্ধে ৭টা
২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড, কলম্বো, সন্ধে ৭টা
২৬ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, আমেদাবাদ, দুপুর ৩টে
২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবোয়ে, চেন্নাই, সন্ধে ৭টা
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কলম্বো, সন্ধে ৭টা
২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, ক্যান্ডি, সন্ধে ৭টা
১ মার্চ: জিম্বাবোয়ে বনাম দক্ষিণ আফ্রিকা, দিল্লি, দুপুর ৩টে
১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা, সন্ধে ৭টা
