আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালসের শক্তিশালী টপ অর্ডারকে থামানোই ছিল সানরাইজার্স  ডোনোভান ফেরেরাকে যে বলে আউট করেন সাকিব, তা নজর কেড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের  তিনবারের আইপিএলজয়ী বোলার মিচেল ম্যাকক্লেনাঘানের।

 প্রাক্তন কিউয়ি পেসার সাকিবের এই ডেলিভারিকে বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানের স্লোয়ারের সঙ্গে তুলনা করে বলেন, ''সাকিব হোসেনকে খুবই প্রতিভাবান বলে মনে হচ্ছে। ইনিংসের শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেয়। আর তার ফলে রাজস্থানের টপ অর্ডার এবং ২১৭ রানের লক্ষ্য তাড়া করার সম্ভাবনাকে বড় ধাক্কা দেয়। পরে স্লোয়ার বল করে সবাইকে চমকে দেয়। তার স্লোয়ার মুস্তাফিজুর রহমানের মতোই লাগছিল। মনে হচ্ছিল মুস্তাফিজুরের ডান হাতি সংস্করণ।''

সাকিব হোসেনকে আগে কলকাতা নাইট রাইডার্স  আইপিএল ২০২৪-এ দলে নিয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। তাঁকে ৩০ লক্ষ টাকায় দলে নেয় সানরাইজার্স।

অভিষেক ম্যাচেই বিহারের এই পেসার যশস্বী জয়সওয়ালকে আউট করে তাঁর প্রথম আইপিএল উইকেট পান। এরপর ৬৯ রানে ব্যাট করা ডোনোভান ফেরেরাকে বুদ্ধি খাটিয়ে আউট করেন। এক ওভারেই জোফ্রা আর্চার ও রবি বিশ্নোইকে ফেরান।

''ভারতের বোলিং নিরাপদ হাতে'', প্রফুল হিঞ্জের প্রশংসা করেন ম্যাকক্লেনাঘান। দিনের শেষে সানরাইজার্স ম্যাচ জিতলেও প্রফুল হিঞ্জ ও সাকিব হোসেন নজর কেড়ে নেন।