আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংস শিবিরে হঠাৎই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অস্বস্তি। 

৪৪ বছর বয়সেও ধোনি চিরতরুণ। এখনও তিনি উইকেটের পিছনে সমান ক্ষিপ্র। ব্যাট হাতে অবলীলায় ছক্কা হাঁকাতে পারেন। বাইশ গজের ভিতরেও তিনি দ্রুত সিঙ্গলস নিতে পারেন। 

সেই ধোনিকে নিয়েই হঠাৎই অস্বস্তির খবর চেন্নাই সুপার কিংস শিবিরে। 

ক্য়ামেরায় ধরা পড়েছে ধোনি খোঁড়াচ্ছেন। আরক সেই দৃশ্য দেখার পরে ভক্তদের মনে প্রশ্ন এটাই হয়তো ধোনির শেষ আইপিএল? অনেকে আবার মনে করছেন ধোনি নিজের শরীরের উপরে চাপ দিচ্ছেন। 

আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। চেন্নাই সুপার কিংসও শেষ মুহূর্তের তুলির টান দিচ্ছে। সেই অনুশীলনেই ধোনিকে দেখা গিয়েছে খোঁড়াতে। তাঁর ফিটনেস নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা। 

?ref_src=twsrc%5Etfw">March 20, 2026

চেন্নাই শিবিরে চোট আঘাতের লাল চোখ রয়েছে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাথু শর্ট শুরুর দিকে নামতে পারবেন না আইপিএলে। ঘরোয়া প্রতিযোগিতায় শর্টের বৃদ্ধাঙ্গুষ্ঠে চিড় ধরেছিল। সেই চোট সারিয়ে আইপিএলে ফিরতে তাঁর সময় লাগবে। হ্যামস্ট্রিংয়ের চোট টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন ন্যাথান এলিস।