আজকাল ওয়েবডেস্কঃ বাঙালির বাড়িতেই তুলসি মঞ্চ থাকে। কিন্তু নিয়মিত তুলসি পাতা ডায়েটে রাখে কজন? কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র বলছে, রোজ তুলসি পাতা খেলে কোনও মরশুমি রোগ আপনাকে ছুঁতে পারবে না।
তুলসি পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। রোজ তুলসি পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম ক্ষমতাকে শক্তিশালী করে এবং মানসিক চাপও কমে। কিন্তু তুলসি পাতা চিবিয়ে খাওয়া ছাড়াও অন্যভাবেও পেতে পারেন এর উপকার।
ব্যাক্টেরিয়া, ভাইরাসের আক্রমণ ঠেকাতে ও প্রদাহ কমাতে এই ভেষজ ভীষণ কার্যকর। বিশেষত আয়ুর্বেদে তুলসীকে খুব গরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।তুলসী পাতা দিয়ে চা বা তুলসী পাতার রস খেতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে। কিডনি সুস্থ রাখতে রোজ পান করুন তুলসীপাতা ভেজানো জল। এটি অ্যান্টিঅক্সিড্যান্টের ভাণ্ডার, যা কিডনি সুস্থ রাখতে সহায়তা করে। তুলসীপাতায় রয়েছে পটাশিয়ামের ভান্ডার। নিয়মিত এই পানীয় পান করলে অনায়াসে কোলেস্টেরল বশে রাখা যায়। ডায়বেটিক রোগীদের জন্য উপকারী তুলসী পাতার জল। এতে উপস্থিত একাধিক প্ল্যান্ট কম্পাউন্ড ইনসুলিন হরমোনের কার্যকারিতা বাড়িয়ে দেয়।
তুলসী পাতায় থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, দ্রবনীয় ও অদ্রবনীয় ফাইবার সহ একাধিক পুষ্টিগুণ। বহু যুগ ধরে তাই সামান্য সর্দি কাশি হলেই মধু দিয়ে তুলসী পাতা খাওয়ার নিয়ম চলে আসছে। তবে শুধু সর্দি কাশি নয়, প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতার রস খেলে পাবেন একাধিক উপকার। অ্যালার্জির সঙ্গে লড়াই করতে এবং ফুসফুসকে ঠিক রাখতে সাহায্য করে।
