আজকাল ওয়েবডেস্ক: সাধারণ, বা স্টাফড, ভাজা বা টোস্ট করা, যেকোনও উপায়েই হোক না কেন, আধুনিক রোজনামচার অংশ হয়ে উঠেছে স্যান্ডউইচ ! এগুলো তৈরি করা সহজ। পুষ্টিগুণে ভরা এই খাবার খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ। শুধু তাই নয়, বাড়িতে হঠাৎ অতিথি এলেও বানিয়ে ফেলতে পারেন নানা স্বাদের স্যান্ডউইচ !
প্রথম স্যান্ডউইচ তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে। স্লাইস করা রুটির মধ্যে কাটা বাদাম, আপেল, মশলা, ভেষজ এবং ওয়াইনের মিশ্রণ দিয়ে এটি তৈরি করা হয়েছিল। রোজকার জীবনে কীভাবে বানাবেন নানা স্বাদের স্যান্ডউইচ ?
ভেজিটেবল স্যান্ডউইচ
তাজা ব্রকোলি,গাজর, বিনস, আলু স্লাইস করে কেটে নিয়ে ব্লাঞ্চ করে নিন। ব্রেডের স্লাইসে আন্দাজমতো বাটার লাগিয়ে সবজিগুলো সাজিয়ে নিন। স্লাইস করা পেঁয়াজ, টমেটো, আন্দাজমতো নুন-গোলমরিচ দিয়ে সেঁকে নিলেই তৈরি।
টোস্টেড চিকেন স্যান্ডউইচ
সিদ্ধ করা ডাইসড চিকেন, স্লাইস করা পেঁয়াজ, বেলপেপার, মধু, আন্দাজমতো নুন এবং একটি ক্রিমি অ্যাভোকাডো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে।
হট টুনা স্যান্ডউইচ
স্মোকড টুনা, চিজ, আর টকদই দিয়ে তৈরি করে নিতে হবে স্টাফিং। মাল্টিগ্রেন ব্রেডের মধ্যে বাটার, নুন, গোলমরিচ দিয়ে পরিমাণ মতো স্টাফিং দিয়ে ডিমের ব্যাটারে ডুবিয়ে ভাল করে ভেজে নিতে হবে । সঙ্গে রাখতে হবে আনারস পুদিনা স্যালাড।
ডিমের মেয়ো স্যান্ডউইচ
কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে, আপনি সহজেই এই প্রোটিন সমৃদ্ধ স্যান্ডউইচটি তৈরি করতে পারেন। সেদ্ধ ডিম চটকে নিয়ে , মেয়োনিজ এবং সিজনিং দিয়ে স্টাফিং তৈরি করে নিন। মাল্টিগ্রেন ব্রেডে বাটার নুন, গোলমরিচ দিয়ে স্টাফিং দিয়ে গ্রিল করে নিলেই তৈরি।