আজকাল ওয়েবডেস্ক: ব্যাপক উচ্ছ্বাসের মাঝে দেশের নানা রুটে চালু হয়েছে বন্দে ভারত। তবে গত কয়েকমাসে আরও একাধিক কারণে খবরের শিরোণামে উঠে এসেছে বন্দে ভারত। এবার অভিযোগ, ছাদ চুঁইয়ে জল পড়ছে বন্দে ভারতে। দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ইতিমধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে ট্রেনের ছাদ থেকে জল পড়ছে বসার জায়গায়। অভিযোগ বন্দে ভারতে এই ঘটনা ঘটেছে। যাত্রীরা ঘটনায় রেল মন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে একজন ওই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'এটি দিল্লি-বারাণসীগামী বন্দে ভারত। ট্রেন নম্বর ২২৪১৬। ভারতের অন্যতম শীর্ষ যাত্রীবাহী এই ট্রেনের ছাদ থেকে জল পড়ছে।' যদিও সমাজমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়তে প্রতিক্রিয়া জানিয়েছে রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে পাইপলাইনের সমস্যার কারণে ওই কামরায় জল পড়ছিল। রেলের কর্মীরাও উপস্থিত ছিলেন ওই কামরায়। কাজ চলছিল।
Vande Bharat: জল পড়ছে বন্দে ভারতের ছাদ থেকে, কী প্রতিক্রিয়া রেলের?
















