আজকাল ওয়েবডেস্ক : দিল্লির মুখ্য সচিবের বিরুদ্ধে আরও সুর চড়ালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, যেভাবে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত থেকে মুখ্য সচিব নরেশ কুমার নিজের ছেলেকে সুবিধা পাইয়ে দিয়েছেন তারপর মুখ্য সচিবের পদে তিনি থাকতে পারেন না। এই ঘটনার সিবিআই তদন্তের দাবিও তুলেছেন কেজরিওয়াল। গোটা ঘটনাটি মুখ্য সচিব চেপে যাচ্ছেন বলেও দাবি করেছেন কেজরিওয়াল। একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে মুখ্য সচিবের যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন কেজরি। যদিও ওই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে সমস্ত অভিযোগও অস্বীকার করা হয়েছে। বিষয়টি নিয়ে কারও কাছে কোনও মন্তব্য করেননি দিল্লির মুখ্য সচিবও। যদিও তাঁর বিরুদ্ধে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেছে কেজরি সরকার। তারা সেটি ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে দিল্লির রাজ্যপালের কাছেও। বিষয়টি নিয়ে কেজরি সরকারকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। তাদের দাবি দিল্লির মুখ্য সচিবকে নিয়ে কেজরি সরকার নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। যদিও তাদের নিজেদের মন্ত্রী বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছে।
ARVIND KEJRIWAL : দিল্লির মুখ্য সচিবের পদত্যাগ দাবি করলেন কেজরিওয়াল
















