চলতি মাস থেকেই বাংলায় রেশন তোলার নিয়মে বড়সড় বদল এল। এবার থেকে নির্দিষ্ট কিছু নিয়ম মানতেই হবে। তবেই পাবেন বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন।
2
8
মূলত রেশন দুর্নীতি রুখতে এবং প্রকৃত প্রাপকদের কাছেই রেশন পৌঁছে দিতে একগুচ্ছ নিয়ম বদলে গেল রেশন ব্যবস্থায়। কেন্দ্রের সরকারের পাশাপাশি এবার রাজ্য সরকার সেই নিয়ম চালু করল বাংলায়।
3
8
আগস্ট মাস থেকেই বাংলায় একাধিক রেশন কার্ড বাতিল হতে চলেছে। পাশাপাশি শীঘ্রই চালু হবে স্মার্ট রেশন কার্ড। এর পাশাপাশি ইতিমধ্যেই চালু হয়েছে স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন বন্টন।
4
8
আগস্ট মাস থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন পেতে কী কী নিয়ম পালন করতে হবে? আগে রেশন দোকানে গেলে রেশন কার্ড দেখানোর পাশাপাশি আঙুলের ছাপ দিতে হত।
5
8
এরপর চোখের মণি স্ক্যান করতে হত। তবেই পাওয়া যেত রেশন। এখন থেকে চোখের মণি আগে স্ক্যান করতে হচ্ছে। এরপর আঙুলের ছাপ নেওয়া হচ্ছে।
6
8
আঙুলের ছাপ কেই অগ্রাধিকার দেওয়ার কথা বললেও, সকলের চোখের মণিও স্ক্যান করা হচ্ছে। বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ সংগ্রহ করেই রেশন বন্টন করা হচ্ছে।
7
8
চোখের মণি স্ক্যান, আঙুলের ছাপ যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে আরেকটি নিয়ম এখনও চালু রয়েছে। আগের মতোই আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপি দিয়ে রেশন তুলতে পারবেন।
8
8
গোটা দেশেই চালু হতে চলেছে স্মার্ট রেশন কার্ড। এটি শুধুমাত্র যোগ্যরাই পাবেন। তার জন্য কিছু নিয়ম চালু হতে চলেছে। যদিও সেই সংক্রান্ত নোটিশ এখনও রাজ্য সরকার দেয়নি।