দেশের একাধিক রাজ্যে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ওড়িশা, তামিলনাড়ু এবং বিহার ইতিমধ্যেই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার নজর পশ্চিমবঙ্গ সরকারের দিকে, যেখানে আগামী মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে জল্পনা তুঙ্গে।
2
10
মোহন চরণ মাঝির নেতৃত্বাধীন ওড়িশা সরকার ১৫ মে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এর ফলে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এই বর্ধিত ডিএ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং মে মাসের বেতনের সঙ্গেই কর্মীরা বাড়তি অর্থ পাবেন।
3
10
একই সঙ্গে পেনশনভোগীদের অস্থায়ী ভাতাও ২ শতাংশ বাড়ানো হয়েছে। মে মাসের পেনশনেই তার প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে লক্ষাধিক কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন।
4
10
তামিলাড়ু সরকারও সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য ডিএ ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করেছে। এই সিদ্ধান্ত ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রায় ১৬ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী এই সুবিধা পাবেন।
5
10
সরকারি হিসাব অনুযায়ী, এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের অতিরিক্ত বছরে প্রায় ১,২৩০ কোটি ব্যয় হবে। তবে কর্মচারীদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।
6
10
বিহার মন্ত্রিসভাও সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের ডিএ ২৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৬২ শতাংশ করা হয়েছে। একইভাবে পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ ৪৭৪ শতাংশ থেকে বেড়ে ৪৮৩ শতাংশ হয়েছে।
7
10
অন্যদিকে সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের ডিএ ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত হয়েছে। এই বৃদ্ধি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
8
10
এবার নজর পশ্চিমবঙ্গ সরকারের দিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, ১৮ মে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
9
10
রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে প্রশাসনিক সূত্রে জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়টিও আলোচনায় রয়েছে। যদি সেই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।
10
10
ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে বিভিন্ন রাজ্যের এই ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর বলেই মনে করছে প্রশাসনিক মহল। এবার পশ্চিমবঙ্গের নয়া বিজেপি সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।