আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে শনিবার। উদ্বোধনী ম্যাচে কলম্বোতে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ক্রিকেটের এই মেগা ইভেন্ট ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
2
8
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। টিম ইন্ডিয়া এবারও ট্রফি জেতার অন্যতম দাবিদার। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামবেন সূর্যকুমাররা। তার আগে ওয়াংখেড়েতে রয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
3
8
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসডর রোহিত শর্মা। তাঁদের সঙ্গে উপস্থিত থাকবে অংশগ্রহণকারী ২০টি দেশের প্রতিনিধিত্বকারী ২০ জন শিশুকে।
4
8
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় গায়ক ও র্যাথপার বাদশা। তার পারফরম্যান্সের পর মঞ্চ কাঁপাবেন অভিনেত্রী নোরা ফতেহি। সঙ্গে থাকবেন একদল নৃত্যশিল্পী। অনুষ্ঠানের শেষ পর্বে বাদশা ও নোরা ফতেহির যৌথ পারফরম্যান্সও রয়েছে যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ।
5
8
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুতগতির রোমাঞ্চকে তুলে ধরতেই সাজানো হয়েছে এই অনুষ্ঠান। জানা গিয়েছে, গোটা মাঠকেই রূপান্তরিত করা হবে একটি বিশাল ভিজ্যুয়াল স্টেজে, যেখানে অফিসিয়াল টুর্নামেন্ট লোগো থাকবে পারফরম্যান্সের কেন্দ্রবিন্দুতে।
6
8
চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। ঠিক তারপরেই সন্ধ্যা সাতটা নাগাদ শুরু হবে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ। ওয়াংখেড়ে ইতিমধ্যেই হাউসফুল। তবে ঘরে বসে দেখার জন্য ডিজিটাল স্ট্রিমিং এবং টিভি দুটোরই অপশন রয়েছে।
7
8
স্টেডিয়ামে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন শুধুমাত্র ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিটধারী দর্শকরাই। আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের আগেভাগেই স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অনুষ্ঠানের কোনও অংশ মিস না হয়।
8
8
তবে অনুষ্ঠানের কোনও লাইভ টেলিকাস্ট বা লাইভ স্ট্রিমিং করা হবে না। তবে ম্যাচ জিও হটস্টার এবং স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ দেখানো হবে। সন্ধ্যা ৭টা থেকে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সকাল এবং দুপুরেও দুটি ম্যাচ রয়েছে এদিন।