একটানা ভারী বৃষ্টি। কোথাও বানভাসি দশা, কোথাও সতর্কতা। এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে সমস্ত স্কুলের ক্লাস বাতিল করা হল। 'রেইনি ডে' উপলক্ষে বাতিল সব ক্লাস।
2
7
আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরাখণ্ডে। এই রাজ্যের দেরাদুনে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পর্যন্ত সমস্ত সরকারি, সরকার-পোষিত ও বেসরকারি স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে।
3
7
উত্তরপ্রদেশে গাজিয়াবাদেও আজ সমস্ত স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাস বাতিল করা হয়েছে। সব স্কুলেই আজ ভারী বৃষ্টির জেরে ছুটি ঘোষণা করা হয়েছে।
4
7
কেরলের ওয়েনাড়, মালাপ্পুরম, কোঝিকোড়েও ধসের সতর্কতা জারি রয়েছে। এই পরিস্থিতিতে এই জায়গায় সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
5
7
অন্যদিকে মহারাষ্ট্রের পালগড় জেলাতেও আজ সমস্ত স্কুলে বৃষ্টির জেরে ছুটি ঘোষণা করা হয়েছে। সব শ্রেণির ক্লাস বাতিল করা হয়েছে।
6
7
এদিকে ভারতের মৌসম ভবন জানিয়েছে, আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে দিল্লিতে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
7
7
অন্যদিকে মহারাষ্ট্রেও বর্ষার তাণ্ডবে নাজেহাল দশা। জেলায় জেলায় বানভাসি দশা। জলমগ্ন রাস্তাঘাটে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরাও।