সপ্তাহান্তে দু’দিনের ছুটি পেলেই বাঙালি ছোটে দিঘা কিংবা মন্দারমণি কিংবা তাজপুর। কিন্তু এবার কলকাতা থেকে মাত্র তিন ঘণ্টা দূরে এক উইকেন্ড ডেস্টিনেশন ফের কামব্যাক করেছে।
2
9
সবথেকে উল্লেখযোগ্য বিষয়, কলকাতার কাছে এই বিচে যাওয়ার জন্য বেশি খরচও হয় না। একদিনের ছুটি পেলেই আরামসে যাওয়া যায়।
3
9
কলকাতার কাছে এই সমুদ্রের জায়গায় অনেকেই হয়তো গিয়েছেন। তবে সম্প্রতি নানা কারণে এই জায়গাটা পিছিয়ে পড়েছিল। আবার এখানে ভিড় বাড়ছে।
4
9
কলকাতা থেকে তিন ঘণ্টা দূরে এখানে যেতে গেলে ট্রেন, বাস রয়েছে। আবার নিজস্ব গাড়ি করেও যেতে পারেন।
5
9
এই জায়গাটা হয়তো সবারই জানা। সেটা হল দক্ষিণ ২৪ পরগনার বকখালি। একসময় সমুদ্র অনেকটাই সরে যাওয়ায় বকখালিকে ঘিরে হতাশা তৈরি হয়েছিল পর্যটকদের মধ্যে।
হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর সেতু চালু হওয়ায় অনেকে গাড়ি নিয়েও চলে যাচ্ছেন বকখালিতে। গাড়িতে কলকাতা থেকে বকখালির দূরত্ব প্রায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার।
8
9
খরচের দিক বকখালি এখনও অনেক সস্তা। লোকাল ট্রেনে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ২৫ টাকা ভাড়া। সেখান থেকে বাসে বকখালি পৌঁছাতে খরচ হয় আরও ৪০ থেকে ৪৫ টাকা।
9
9
বকখালিতে নন-এসি হোটেলে এক রাতের ভাড়া সাধারণত ৫০০ থেকে ৯০০ টাকার মধ্যে। আর এসি হোটেলের জন্য খরচ পড়ে প্রায় ১,০০০ থেকে ১,৫০০ টাকা।