রাহুর নক্ষত্রে মঙ্গলের এন্ট্রি হতেই অগ্নিপরীক্ষা শুরু ৫ রাশির! একের পর এক চ্যালেঞ্জে বিপর্যস্ত হবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
২৫ আগস্ট ২০২৬ ১১ : ০০
শেয়ার করুন
1
11
মঙ্গল যখন রাহুর নক্ষত্র, আর্দ্রায় গোচর করে, তখন মঙ্গলের আগ্রাসী ও তীব্র শক্তির সঙ্গে রাহুর অস্থিরতা, হঠাৎ সিদ্ধান্ত ও ঝুঁকি নেওয়ার প্রবণতা যুক্ত হয়। মঙ্গল বর্তমানে আর্দ্রা নক্ষত্রে অবস্থান করছে এবং ২ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। ফলে এই সময়টি একাধিক রাশির জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কাদের সতর্ক থাকা প্রয়োজন? ছবি- সংগৃহীত
2
11
মিথুন: সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত এই রাশির জাতকদের। মঙ্গল বর্তমানে মিথুন রাশিতেই আর্দ্রা নক্ষত্রে অবস্থান করছে। ফলে মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের প্রভাব সবথেকে বেশি পড়বে। রাগ ও উত্তেজনা বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ কমান। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। ছবি- সংগৃহীত
3
11
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দেবে। কথা কাটাকাটি ও সম্পর্কের সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সংঘাত হতে পারে। গাড়ি চালানোর সময় বা যন্ত্রপাতি ব্যবহারের সময় অতিরিক্ত সতর্কতা দরকার। কথা বলার আগে ভাবনাচিন্তা করা গুরুত্বপূর্ণ।ছবি- সংগৃহীত
4
11
ধনু: মঙ্গল মিথুনে থাকায় ধনু রাশির সপ্তমভাব প্রভাবিত হয়। ফলে সম্পর্ক ও পার্টনারশিপে চাপ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে উত্তেজনা, ঝগড়া তৈরি হতে পারে। বাড়তে পারে ভুল বোঝাবুঝি। ছবি- সংগৃহীত
5
11
ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মতবিরোধ হতে পারে। হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়ার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে বিবেচনা করুন। রাগ সংবরণ করুন। আইনি বা চুক্তিগত বিষয়ে তাড়াহুড়ো করলেই বিপদ। ছবি- সংগৃহীত
6
11
কন্যা: কন্যার ক্ষেত্রে এই গোচর কর্মক্ষেত্র, মানসিক চাপ ও পারিবারিক দায়িত্বের চাপ বাড়াতে পারে। অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
7
11
কাজে ভুলের করার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত স্ট্রেস নিলে অস্থিরতা তৈরি হবে। হঠাৎ কর্মক্ষেত্র পরিবর্তনের চিন্তা এলে সেটা আগে ভাল করে বিবেচনা করুন। ছবি- সংগৃহীত
8
11
মকর: মঙ্গলের এই অবস্থান মকর রাশির জন্য কাজ, স্বাস্থ্য ও দৈনন্দিন রুটিনে চাপ বাড়াতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বৃদ্ধি পাবে। সহকর্মীর সঙ্গে বিবাদ হতে পারে। ছবি- সংগৃহীত
9
11
ঋণ বা আর্থিক দায় নিয়ে চিন্তা বাড়তে। শারীরিকভাবে ক্লান্তি পিছু ছাড়বে না। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো ভাল।ছবি- সংগৃহীত
10
11
মীন: মীনের জন্য মঙ্গল পারিবারিক শান্তি, মানসিক স্থিরতা এবং গৃহসংক্রান্ত বিষয়ে উত্তেজনা তৈরি করতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে তর্ক থেকে মনোমালিন্য হতে পারে। ছবি- সংগৃহীত
11
11
সম্পত্তি নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে। গাড়ি বা বাড়ির জন্য আকস্মিক খরচ বাড়তে পারে। মানসিক অস্থিরতা দেখা দেবে।ছবি- সংগৃহীত