কলকাতা মেট্রো নিত্যযাত্রীদের অপরিহার্য সঙ্গী। দূরপাল্লার পথ কম সময়ে, আরামে যাতায়াতের অন্যতম উপায় মেট্রো। ক্রমশ সম্প্রসারণ হওয়ায় মানুষের আরও সুবিধা হচ্ছে। কিন্তু মেট্রোতে যাতায়াতের বেশ কিছু নিয়ম রয়েছে, যা সব সময় মেনে চলা উচিত। অন্যথায়, বিপুল টাকা জরিমানা, এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
2
12
মেট্রোতে ভ্রমণের সময় কোনও ব্যক্তি তাঁর ব্যক্তিগত জিনিসপত্র সম্বলিত একটি ব্যাগ বহন করতে পারবেন। এছাড়া যে সব জিনিসপত্রের ওজন ১৫ কিলোগ্রামের বেশি নয়।
3
12
আকারে ৬০ সেন্টিমিটার ৪৫ সেন্টিমিটার x ২৫ সেন্টিমিটারের বেশি নয়। ভারী বা বিশাল আয়তনের নয়। অন্যান্য যাত্রীদের কোনও দুর্ঘটনা, বাধা বা অসুবিধার কারণ হওয়ার সম্ভাবনা নেই এমন ব্যাগ বহন করতে পারবেন।
4
12
যে জিনিসপত্র সাথে রাখার অনুমতি নেই তার মধ্যে রয়েছে নানা ধরণের ধারালো বস্তু। যেমন, ছোরা বা কুকরি, তরবারি, মাংস কাটার বড় ছুরি, ১০ সেমি বা ৪ ইঞ্চি বেশি দীর্ঘ ব্লেডযুক্ত ছুরি বা ১০ সেমি অর্থাৎ ৪ এর বেশি বাহু বিশিষ্ট কাঁচি।
5
12
গান পাউডার, ডিনামাইট, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক, বিস্ফোরকের প্রতিরূপ যে কোনও বস্তু বহন করা মেট্রোতে নিষিদ্ধ।
6
12
যে সকল সরঞ্জাম নিষিদ্ধ যেমন, বড় এবং ছোট কুঠার, শাবল, হাতুড়ি, কাটারি, করাত, স্ক্রু ড্রাইভার, রেঞ্চ, প্লায়ার এবং অন্যান্য সরঞ্জাম যা ৭ ইঞ্চির বেশি অর্থাৎ ১৭.৭৮ সেমি লম্বা।
7
12
যে কোনও ধরণের তেজস্ক্রিয় পদার্থ, অ্যাসিড এবং অন্যান্য ক্ষয়কারী পদার্থ, বিষাক্ত পদার্থ, জারণকারী পদার্থ, সংকুচিত, তরলীকৃত বা দ্রবীভূত গ্যাস এবং কাঁদানে গ্যাসের মতো রাসায়নিক এবং অন্যান্য বিপজ্জনক বস্তু বহন করা নিষিদ্ধ।
8
12
অস্ত্র, গোলাবারুদ, ফ্লেয়ার গান, স্পোর্টস গান, বিবি গান, এয়ার রাইফেল, কম্প্রেসড এয়ার গান, পেলেট গান, স্টার্টার পিস্তল, গান লাইটার, স্টেন গান, শকিং যন্ত্র, বন্দুক এবং আগ্নেয়াস্ত্রের অংশ এবং অস্ত্র বা গোলাবারুদের প্রতিরূপ বহন করা নিষিদ্ধ।
9
12
পেট্রোলিয়াম, মদ, সকল ধরণের স্পিরিটের মতো দাহ্য বস্তু নিষিদ্ধ। এছাড়া, অন্যান্য দাহ্য তরল যেমন অ্যারোসল বা অনুরূপ পদার্থ, দাহ্য কঠিন পদার্থ এবং বড় ব্যাটারি বহন করার অনুমতি নেই।
10
12
মেট্রোয় মানবভস্ম, মৃতদেহ, মানব কঙ্কাল, মানবদেহের অংশ, শুকনো রক্ত, মানুষ হোক বা পশুর জমাট বাধা বা পচে যাওয়া রক্ত, মৃত প্রাণীর দেহাবশেষ, ব্লিচ করা এবং পরিষ্কার করা হাড়, যে কোনও ধরণের সার, তৈলাক্ত ন্যাকড়া, যে কোনও পচা প্রাণী বা উদ্ভিজ পদার্থ, সিল না করা উদ্ভিদ, চারাগাছ এবং সিল না করা কাঁচা মাংস বহন করা নিষিদ্ধি। এছাড়াও কোনও রকমের পোষ্যকে ওঠা যায় না মেট্রোয়।
11
12
উপরোক্ত বিষয়গুলি কেউ লঙ্ঘন করলে বা মেট্রো রেলওয়ে (ক্যারেজ এবং টিকিট) বিধি, ২০১৪-এর নিয়ম ৪ লঙ্ঘন করে মারাত্মক পণ্য বা বিস্ফোরক বা বিপজ্জনক পণ্য বহনের অপরাধ করলে, তিনি কলকাতা মেট্রো রেলওয়ে (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) আইন, ১৯৮৫-এর ধারা ৮-এর অধীনে আইনি মামলার সম্মুখীন হতে পারেন।
12
12
উপবিধিতে উল্লিখিত যে কোনও অপরাধের জন্য এবং আপত্তিকর পণ্য বহনের জন্য পাঁচশো টাকা পর্যন্তজরিমানা এবং চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।