আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও, গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে।
2
13
শনিবার থেকে সূচনা হয়েছে দেবীপক্ষের। আপামর বঙ্গবাসীর মনে উঁকি মারতে শুরু করেছে যে, এবারও কি পুজোয় ভাসাবে বৃষ্টি?
3
13
বিহার ও ঝাড়খণ্ডের অধিকাংশ এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ বর্ষা বিদায় নিতে ১৪ অক্টোবর বা তার আশপাশের সময় লেগে যেতে পারে।
4
13
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এখনও। ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে প্রায় ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
5
13
তবে, নিম্নচাপের অভিমুখ থাকবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ-উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে। এটা পশ্চিমবঙ্গ বা উত্তর ওড়িশা উপকূল থেকে অনেকটা দূরে হলেও এদিকে একটা পরোক্ষ প্রভাব পড়বে নিম্নচাপের।
6
13
পুজোয় আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ষষ্ঠী এবং সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
13
দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ষষ্ঠী ও প্রথম সপ্তমীর দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
8
13
এই বার সপ্তমী দু’দিন পড়েছে। সপ্তমীর দ্বিতীয় দিন এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নবমী এবং দশমীতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পুজোয় উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
9
13
শনিবার মহালয়ার দিন গোটা রাজ্যে বৃষ্টি কমবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। যদিও আকাশ থাকবে আংশিক মেঘলা। কিছু স্থানে আজ হালকা বৃষ্টি হতে পারে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুকনো থাকবে।
10
13
সোম থেকে বৃহস্পতিবার অর্থাৎ ১১-১৫ অক্টোবর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গেও। ১১-১৪ অক্টোবরের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে।
11
13
শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের কিছু এলাকায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
12
13
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।
13
13
মহালয়ার সকালে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। ফলে দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই পূর্বাভাসে।