সোমবার থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে জনকল্যাণ শিবির। সাধারণ মানুষকে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা দিতে জনকল্যাণ শিবির চালু করা হয়েছে।
2
10
রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই বিশেষ শিবিরগুলি আগামী ১৫ই জুন থেকে ১৭ই জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
3
10
এই শিবিরগুলির বড় বৈশিষ্ট্য হল, এখানে একসঙ্গে মোট ৫৪টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। শুধু তাই নয়, নাগরিকদের জন্য থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগও।
4
10
কোথায় বসছে এই জনকল্যাণ শিবির? আপনার এলাকায় ঠিক কোথায় এই শিবির বসছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্থানীয় পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
5
10
প্রত্যেকটি প্রকল্পের জন্য আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে জনকল্যাণ শিবিরে। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী যোজনা সবকটি প্রকল্পের জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে।
6
10
তবে রাজ্যে বেকার ভাতা, বার্ধক্য ভাতার মতো একাধিক প্রকল্পের টাকা দেওয়া এখনও শুরু হয়নি। সেক্ষেত্রে এই জনকল্যাণ শিবিরে গিয়ে রেজিস্ট্রেশন করানো যাচ্ছে।
7
10
যেমন, কেউ যদি বার্ধক্য ভাতায় নাম নথিভুক্ত করাতে চান তাহলে জনকল্যাণ শিবিরে গিয়ে পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করানো যাবে। ফর্ম এলে কর্মীদের তরফে ফোন করা হবে।
8
10
এই একই নিয়ম প্রযোজ্য রয়েছে অন্যান্য প্রকল্পগুলির ক্ষেত্রেও। আয়ুষ্মান ভারতের ফর্মও দেওয়া হচ্ছে জনকল্যাণ শিবির থেকে।
9
10
কীভাবে রেজিস্ট্রেশন করাবেন? সঙ্গে আধার, ভোটার, রেশন এবং ব্যাঙ্কের পাসবুকের ফটোকপি রাখুন অন্তত দু’ কপি করে। কর্মীরা যেটা চাইবেন সেটা দিলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট।
10
10
১৫ জুন থেকে ১৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে জনকল্যাণ শিবির। ফর্ম তুলে এনে ফিল আপ করে এই শিবিরেই জমা দেওয়া যাবে।