ধূসর মেঘের আনাগোনা আকাশে। শহর থেকে গ্রামে আজও ঝেঁপে নামবে বৃষ্টি! একাধিক জেলায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি প্রবল ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা।
2
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
3
8
আগামিকাল, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
4
8
আগামী শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী রবিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদিয়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।
5
8
আগামী সোমবার ও মঙ্গলবার ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
8
অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
7
8
আগামিকাল, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
8
8
আগামী শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।