দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মহালয়া থেকে দশমী পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
2
7
পুজোর কেনাকাটা থেকে শুরু করে ঠাকুর দেখা, সব পরিকল্পনাই অনেকটা নির্ভর করে আবহাওয়ার উপর। উৎসবের মরশুমে আনন্দে বৃষ্টি কি বাধা হয়ে দাঁড়াবে? এক নজরে দেখে নেওয়া যাক পুজোর আবহাওয়ার আপডেট।
3
7
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মহালয়ায় দক্ষিণবঙ্গের একটি বা দুটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। প্রথমা থেকে তৃতীয়া পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। কমবে বৃষ্টির পরিমাণও।
4
7
১৪ অক্টোবর অর্থাৎ চতুর্থীর দিন দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
5
7
১৫ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা।
6
7
১৮ এবং ১৯ অক্টোবর অর্থাৎ মহাষ্টমীর দিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী এবং দশমীতে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
7
7
মহাসপ্তমীতে শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৮ ও ১৯ অক্টোবর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মহানবমী এবং দশমীতে ছিঁটেফোঁটা বৃষ্টির দেখা মিলতে পারে।