'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হয়েছে তাঁর। প্রথম ছবিতেই শ্রীচৈতন্যদেবের রূপে নজর কেড়েছেন তিনি। এবার আরও একবার এই ছবির অন্যতম প্রযোজক এবং অভিনেতার জুটি দেখা যেতে চলেছে। রাণা সরকার প্রযোজিত নতুন ছবি 'রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি' ছবিতে আবারও দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। তাঁর সঙ্গে থাকবেন দিব্যাণী মণ্ডল। ছবি- সংগৃহীত
2
6
সদ্যই এই ছবির ঘোষণা করা হয়েছে। এবার সেই ছবিটিরই একগুচ্ছ ছবি প্রকাশ্যে এল। আগেই জানা গিয়েছিল এটি আদ্যোপান্ত রোমান্টিক ছবি হতে চলেছে। কিন্তু 'সাইয়ারা' থেকে 'মন মানে না'র ভিড়ে এটি কোথায় আলাদা? ছবি- সংগৃহীত
3
6
জেন জির প্রেমের গল্প তো আকছার গল্পের বিষয়বস্তু হচ্ছে, তার মধ্যে 'রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি' ছবিতে রেড ফ্ল্যাগ এবং অতিরিক্ত ভালবাসা বা অধিকারবোধের মধ্যে যে সূক্ষ্ম ফারাকটা আছে সেটাকে তুলে ধরা হবে। অনেক সময়ই এই সূক্ষ্ম ফারাকটা অনেকেই ভুলে যান বা ভুল বোঝেন, ছবিটি সেটাকেই তুলে ধরবে। ছবি- সংগৃহীত
4
6
দিব্যজ্যোতি দত্ত এবং দিব্যাণী মণ্ডলের জুটি টলিউডে একেবারেই নতুন। ফলে সম্পূর্ণ ফ্রেশ একটা রসায়ন দেখা যাবে। দু'জনে তুলে ধরবেন এই প্রজন্মের ভালবাসার নানা দিক। ছবি- সংগৃহীত
5
6
রাণা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া এই ছবিটির প্রযোজনা করছে। পরিচালনার দায়িত্বে অভিমন্যু মুখোপাধ্যায়। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দিব্যজ্যোতি ইতিমধ্যেই ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখে ফেললেও, দিব্যাণী হাতে বর্তমানে দু'টো ছবি রয়েছে, সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র' এবং এই 'রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি'। কিন্তু আনুষ্ঠানিক ভাবে এখনও অভিষেক ঘটেনি তবে। ছবি- সংগৃহীত
6
6
এই ছবির যে দৃশ্যগুলো প্রকাশ্যে এসেছে, সেখানে কোথাও দিব্যজ্যোতিকে দিব্যাণীর চোখে ডুবতে দেখা গিয়েছে, কখনও নায়িকাকে গোলাপ হাতে মুগ্ধ চোখে নায়কের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। দু'জনের রসায়ন বড়পর্দায় কতটা জমে সেটাই এখন দেখার। ছবি- সংগৃহীত