আধার কার্ড ভারতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নথি। যেকোনও সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে আধার কার্ড লাগে। এমনকী, ট্রেনের টিকিট কাটতেও লাগে।
2
14
তবে আধার কার্ডেরও কিছু ধরন রয়েছে যা হয়তো অনেকেই জানেন না। যেমন কেউ কি জানেন ব্লু আধার কার্ড অর্থাৎ নীল আধার কার্ড বলে কিছু হয়?
3
14
এই বিশেষ ব্লু আধারও কিন্তু ইস্যু করে থাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াই। তবে সাধারণ আধারের থেকে এটি আলাদা।
4
14
এই বিশেষ ব্লু আধার সকলের জন্য নয়। সাধারণ আধার কার্ডের তুলনায় এই কার্ড দেখতে আলাদা এবং বিশেষ কিছুজনের জন্য ব্যবহৃত হয়।
5
14
কাদের লাগে এই ব্লু আধার কার্ড? এই বিশেষ আধার লাগে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য। এটিকে বলা হয় ব্লু আধার কার্ড বা বাল আধার।
6
14
কী বিশেষত্ব রয়েছে এই আধার কার্ডে? আসলে ৫ বছরের কম বয়সের শিশুদের আঙুলের ছাপ ও চোখের মণির বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে স্থায়ী হয় না। তাই ব্লু আধারে কোনও বায়োমেট্রেক লাগে না।
7
14
এই বিশেষ ব্লু আধার তৈরি করা হয় শিশুর নাম, জন্মতারিখ, ছবি এবং অন্যান্য ডেমোগ্রাফিক তথ্যের ভিত্তিতে। দেখতেও হয় সাধারণ আধারের থেকে আলাদা।
8
14
তবে এই ব্লু আধার শিশুর বাবা-মা বা লোকাল গার্ডিয়ানের আধার নম্বরের সঙ্গে সংযুক্ত থাকে। ব্লু আধারে QR কোড এবং আধার নম্বরও থাকে।
9
14
তবে ব্লু আধারের দৌড় কিন্তু ৫ বছর পর্যন্তই। তারপরে এটি আর বৈধ থাকে না। ৫ বছরের পর বায়োমেট্রিক বাধ্যতামূলক।
10
14
নির্দিষ্ট সময়ে ব্লু আধার আপডেট না করালে কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এরপর ১৫ বছর বয়সে দ্বিতীয়বার বায়োমেট্রিক আপডেট করাতে হবে।
11
14
কীভাবে পাবেন এই ব্লু আধার? এর জন্য শিশুকে সঙ্গে নিয়ে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আবেদনের জন্য কী কী নথি লাগে?
12
14
আধার কেন্দ্রে এনরোলমেন্ট ফর্ম পূরণ করে শিশুর জন্ম শংসাপত্র, বাবা বা মায়ের আধার কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। এনরোলমেন্ট প্রক্রিয়ার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়।
13
14
সাধারণত ৯০ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ব্লু আধার কার্ড পৌঁছে যায়। অবশ্যই মনে রাখবেন ব্লু আধার কার্ডের এনরোলমেন্টের জন্য কিন্তু কোনও টাকা লাগে না।
14
14
যাঁদের সন্তানের বয়স ৫ বছরের কম, তাঁদের জন্য ব্লু আধার কার্ড তৈরি করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ৫ বছর পূর্ণ হওয়ার পর সময়মতো বায়োমেট্রিক আপডেট করানোও অত্যন্ত জরুরি।