অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকারের তরফ থেকে প্রায় ১৭ লক্ষ আবেদনপত্র খারিজ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ১০ লক্ষ মহিলার আবেদনের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের তথ্যের গরমিল বা অমিল ছিল। তবে সম্প্রতি অনেক উপভোক্তার আবেদন অনুমোদিত হওয়া সত্ত্বেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা অর্থ জমা পড়েনি। পরিবর্তে পোর্টাল বা মোবাইল অ্যাপে একটি নতুন স্ট্যাটাস দেখাচ্ছে— “August Payment Status: Invalid account type (NRE/PPF/CC/Loan/FD)”।
2
7
আপনিও কী এই সমস্যার মুখোমুখি? তবে বিষয়টি বিশদে জেনে নিন এবং দ্রুত ব্যবস্থা নি
3
7
কেন দেখাচ্ছে এমন স্ট্যাটাস? রাজ্য সরকার প্রকল্পের শুরুতেই স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, অন্নপূর্ণা যোজনার ভাতা পেতে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যুক্ত বা লিংক থাকা বাধ্যতামূলক। যাঁদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ক্ষেত্রে কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে, তা যাচাই না করেই ফর্ম ফিলাপ করায় এই বিভ্রাট ঘটেছে।
4
7
ভুল অ্যাকাউন্টের ধরণ: সাধারণ সেভিংস অ্যাকাউন্ট ছাড়া NRE, PPF, ক্যাশ ক্রেডিট, লোন বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের তথ্য দিলে এই ‘Invalid Account Type’ বার্তা আসছে। অসম্পূর্ণ কেওয়াইসি অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককের কেওয়াইসি আপডেট বা বায়োমেট্রিক আপডেট না থাকার কারণেও টাকা আটকে গিয়েছে।
5
7
টাকা পেতে কী করবেন? প্রথমত- ব্যাঙ্ক শাখায় যোগাযোগ: অবিলম্বে আপনার নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে চেক করুন আপনার অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে কিনা। দ্বিতীয়ত- একটি সক্রিয় একক সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করে ডিবিটি সার্ভিস চালু করুন। তৃতীয়- দ্রুত ডিবিটি সিডিং সম্পন্ন হলে আগস্ট মাসের বকেয়া ৩,০০০ টাকা এবং সেপ্টেম্বরের কিস্তি একসঙ্গে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
6
7
ভেরিফিকেশনে থাকলে করণীয়?যাঁদের আবেদনের স্ট্যাটাসে বর্তমানে ‘ফার্দার ভেরিফিকেশন’ দেখাচ্ছে, তাঁদের নিকটবর্তী বিডিও অফিস অথবা স্ব-স্ব পুরসভায় গিয়ে ক্লেইম জানাতে হবে।
7
7
সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা স্থানীয় মহিলা মোর্চার সাহায্য নিয়ে নথিপত্র পুনঃযাচাই করালে আবেদন দ্রুত নিষ্পত্তিকরণ সম্ভব হবে। এছাড়া উপভোক্তারা নিজেরা বাড়িতে বসেই অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইন অবজেকশন ক্লেইম নথিভুক্ত করতে পারেন। তবে আবেদনকারী যে এই প্রকল্পের সমস্ত নিয়ম অনুযায়ী যোগ্য , তার উপযুক্ত নথি প্রদান করতে পারলেই আটকে থাকা ৩,০০০ টাকা দ্রুত অ্যাকাউন্টে পৌঁছে যাবে।