ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট তৈরি কিংবা জমি-বাড়ির কেনাবেচা- বর্তমান দিনে আধার কার্ড ছাড়া এক পা-ও চলা অসম্ভব। এমনকী ট্রেনে সফর বা হোটেলে ঘর বুকিংয়ের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক। তাই এই নথির তথ্য সবসময় নির্ভুল রাখা জরুরি।
2
11
কিন্তু আধারে কোনও ভুল থাকলে বা নতুন কার্ড করাতে হলে কোথায় যাবেন, তা নিয়ে সাধারণ মানুষের হয়রানির শেষ ছিল না। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এল ডাকবিভাগ।
3
11
এখন আপনার বাড়ির ঠিকাদারিতেই, নিকটবর্তী যে কোনও পোস্ট অফিসে মিলবে আধার সংক্রান্ত সব রকমের সুবিধা।
4
11
পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের তরফে এই কাজের জন্য একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বরটি হল- 9477556939।
5
11
পোস্ট অফিসে মূলত পাঁচ ধরনের কাজ করানো যাবে:
১) নতুন আধার কার্ড তৈরি। ২) বয়স অনুযায়ী বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট। ৩) ডেমোগ্রাফিক তথ্য পরিবর্তন (নাম, ঠিকানা, মোবাইল নম্বর, লিঙ্গ, জন্মতারিখ ও ইমেল)।
6
11
৪) পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র বা নথি আপডেট। ৫) সম্পূর্ণ বায়োমেট্রিক (আঙুলের ছাপ, চোখের মণি ও ছবি) সংস্করণ।
7
11
পোস্ট অফিসে নতুন আধার কার্ড তৈরি এবং শিশুদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে সাধারণ মানুষকে কোনও টাকা দিতে হবে না।
8
11
যে কোনও বয়সের মানুষের জন্য নতুন আধার কার্ড করানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। পাশাপাশি, ৫ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের যে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করতে হয়, তার জন্যেও কোনও ফি লাগবে না।
9
11
তবে অন্যান্য কিছু পরিষেবার জন্য নির্দিষ্ট সরকারি ফি দিতে হবে। যেমন- নাম, ঠিকানা, লিঙ্গ, জন্মতারিখ বা মোবাইল নম্বর পরিবর্তনের মতো ডেমোগ্রাফিক আপডেটের জন্য খরচ পড়বে ৭৫ টাকা।
10
11
একইভাবে, আধারের সঙ্গে পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র (নথি) যুক্ত করার খরচও ৭৫ টাকা। আর যাঁরা আঙুলের ছাপ, চোখের মণি এবং ছবি- অর্থাৎ সম্পূর্ণ বায়োমেট্রিক তথ্য আপডেট করতে চান, তাঁদের জন্য খরচ পড়বে ১২৫ টাকা।
11
11
আধার কার্ডের তথ্য সুরক্ষিত ও আপ-টু-ডেট রাখতে আর দূর-দূরান্তে ছোটাছুটি নয়, আজই যোগাযোগ করতে পারেন আপনার নিকটবর্তী পোস্ট অফিসে।